৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান
পূর্ব এশিয়ায় অবস্থিত তাইওয়ানের পূর্ব উপকূলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (২৪ ডিসেম্বর) সকালে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভূতত্ত্ব বিষয়ক সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সস (জিএফজেড)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আবহাওয়া ব্যুরো জানিয়েছে, তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬.৫ কিলোমিটার গভীর সমুদ্রে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বিবৃতিতে বলা হয়েছে, মোটামুটি সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে গত ২৪ অক্টোবর তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রে। তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি হলের প্রায় ১২০ কিলোমিটার পূর্বে পৌনে ছয় কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
এছাড়া, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। যার কারণে তাইওয়ান ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।
আরও পড়ুন
সব ›
তুমুল তুষারঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টির কবরে আম্রিকার পেনসিলভেনিয়া।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।…
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।