৬২ কিমি দূরের উপজেলায় গিয়ে নাশকতার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
সরকার পতনের একদফা দাবিতে চলমান অবরোধ কর্মসূচিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নাশকতা চালানোর অভিযোগে বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করেছেন এক ছাত্রলীগ নেতা।
গত জুমুয়াবার হাটহাজারী থানায় দায়ের হওয়া মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে ৬২ কিলোমিটার দূরে কর্ণফুলী নদীর ওপারে চট্টগ্রামের সর্বশেষ উপজেলা বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান লেয়াকত আলী এবং ওই এলাকার ১০ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বাঁশখালী থানায় পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় জামিন নিয়ে গত ১৪ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হয় লেয়াকত আলী। অস্ত্রসহ ধরা পড়ায় ইউপি চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হয় সেস। এছাড়া দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
মামলাটি দায়ের করেছেন হাটহাজারী উপজেলার বাসিন্দা এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রকিবুল হাছান।
নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন লেয়াকত। তিনি বলেন, 'পরিকল্পিতভাবে গায়েবি মামলা করেছেন ছাত্রলীগ নেতা। '
লেয়াকত বলেন, আমি এবং বাঁশখালীতে আমার কোনো রাজনৈতিক কর্মী গত কয়েক মাসে হাটহাজারীতে যাননি। তিনি বাদীকে চেনেন না। এই গায়েবি মামলায় পরিকল্পিতভাবে পুলিশ বাঁশখালীর নেতাকর্মীদের নাম দিয়েছে।
রকিব বলেন, '৩০ থেকে ৪০ জন বিএনপি নেতাকর্মী রাস্তায় ছিল। আসামিরা আমাকে মারধর করেছে, গাড়ি ভাংচুর করেছে। তাই মামলা করেছি। '
রাতের বেলায় এত অল্প সময়ে কীভাবে সবাইকে দেখেতে পেলেন জানতে চাইলে তিনি বলেন, 'রাস্তার পাশে অন্ধকারে ঘন ঝোপের মধ্যে বাকি আসামিরা লুকিয়ে ছিল, আমাকে আমার জুনিয়ররা বলেছেন তাদের নাম। তারা দেখেছে। '
আসামি লেয়াকত বলেন, 'আমার বিরুদ্ধে গায়েবি মামলা থামছেই না। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আমাকে আটক করে পুলিশই অস্ত্র ধরিয়ে দিয়ে মামলা দেয়। ১২৫ দিন জেল খেটে জামিনে বের হওয়ার পরে ভয়ে আমি শহর থেকে বাঁশখালীর গন্ডামারায় আমার বাড়িতে চলে এসেছি। অবরোধ শুরুর পর থেকে বাঁশখালী থানা পুলিশ আমার ও আমার কর্মীদের বিরুদ্ধে তিনটি গায়েবি মামলা দিয়েছে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।