৬০ লাখ বিএনপি নেতাকর্মীর মামলা কেন প্রত্যাহার হচ্ছে না, প্রশ্ন রিজভীর
৬০ লাখ বিএনপি নেতাকর্মীর মামলা কেন প্রত্যাহার হচ্ছে না প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা শুনেছি প্রধান উপদেষ্টার সব মামলা প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার হয়েছেন। আমরাও আন্দোলন সংগ্রামে থেকেছি নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। দু’ একজন উপদেষ্টারাও নিপীড়নের শিকার হয়েছেন। তাদের মামলা যদি প্রত্যাহার হয়ে থাকে তাহলে লাখ লাখ মান্ুষেরটা কেন হচ্ছে না? আমাদের ৬০ লাখ বিএনপি নেতাকর্মীর মামলা কেন প্রত্যাহার হচ্ছে না? অতি শিগগিরই এসব মামলা নিষ্পত্তির আহ্বান জানান তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমার এখন কথা হচ্ছে শেখ হাসিনার পতন হয়েছে চলে গেছে। মোটামুটিভাবে আট মাস হয়ে যাচ্ছে অন্তর্র্বতী সরকারের। আমরা সমালোচনা করি আবার সমর্থনও করছি। যেই সরকারের অধীনে সবকিছু ঠিকঠাক চলবে। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করার চেষ্টা করেছেন সেটাকে পুরোপুরিভাবে প্রবর্তন করবেন ইউনুস এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ কাম্য করে সেজন্যই আমাদের কথা বলা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।