শান্তি মিশনে আত্মত্যাগ:
৫ বাংলাদেশি পেলেন ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিভিন্ন দেশে শান্তি মিশনে আত্মত্যাগ করা বাংলাদেশের পাঁচ শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক দিয়ে সম্মানিত করেছে জাতিসংঘ।
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস (২৯ মে) সামনে রেখে গত বৃহস্পতিবার বাংলাদেশের পাঁচজনসহ বিশ্বের ৩৯ দেশের ১০৩ জন শান্তিরক্ষীকে তাদের সর্বোচ্চ ত্যাগের জন্য এই পদক দেওয়া হয়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে ৩৯ দেশের স্থায়ী প্রতিনিধিদের হাতে এই পদক তুলে দেয়। বাংলাদেশের পক্ষে মেডাল গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের পক্ষে মেডাল গ্রহণের পর জাতিসংঘ সাধারণ পরিষদ হলে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রদূত মুহিত।
বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বিশ্বের নয়টি মিশনে বাংলাদেশের প্রায় ৭ হাজার ৫০০ জন শান্তিরক্ষী এখন দায়িত্ব পালন করছেন।
এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় বাংলাদেশের ১৬৬ জন মৃত্যুবরণ করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)