৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে -স্বরাষ্ট্র উপদেষ্টা
, ১৮ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি তো কিছুই বলিনি, এটা জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার দায়ে অভিযুক্ত ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। বলা হচ্ছে, রাঘববোয়ালদের আটক না করে ছোটদের আটক করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আপনার সঙ্গে পুরোপুরি একমত হতে পারবো না। এজন্য যে আমরা কিন্তু রাঘববোয়ালদের কাউকে ছাড় দিচ্ছি না। কিন্তু রাঘববোয়ালদের তো আমার জালে আসতে হবে। জালে আসার আগ পর্যন্ত তো তাকে আমি ধরতে পারছি না। আমাদের জালে যে আসছে ওইটাকে কিন্তু ধরতেছি। তবে কেউ যদি জালে আসার পর আমি ছেড়ে দিছি, তাহলে আমাকে বলতে পারেন।
আপনি কিশোরগঞ্জে গিয়ে সরকারের পাঁচ বছর থাকা নিয়ে একটা কথা বলেছিলেন। সেটি নিয়ে রাজনীতিতে আলোচনা হচ্ছে। আপনি যদি ব্যাখ্যাটা দিতেন- এ বিষয়ে তিনি বলেন, ‘আমি তো বলিনি, এটা জনগণ বলেছে, আমি তো কিছুই বলিনি। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)