৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, আরও বিস্তৃত হতে পারে
আল ইহসান ডেস্ক:
রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়, এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাাঁর বদলগাছিতে ৯.১ ডিগ্রি সেলসিয়াস।
গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।