৫ আগস্ট থেকে শাস্তি পেয়েছে ৮৬ চিকিৎসক, ১৩৬ মেডিকেল শিক্ষার্থী
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গত দুই মাসে কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়াসহ বিভিন্ন অভিযোগে দেশের আটটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপক্ষে ৮৬ জন চিকিৎসক ও ১৩৬ জন শিক্ষার্থী বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।
এসব প্রতিষ্ঠানের অফিস আদেশ অনুযায়ী, চিকিৎসকদের মধ্যে পাঁচজন অধ্যাপক, তিনজন সহযোগী অধ্যাপক, দুইজন সহকারী অধ্যাপক এবং ৪১ জন ইন্টার্ন রয়েছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের জন্য ইন্টার্নশিপ ও একাডেমিক কার্যক্রম স্থগিত, হল থেকে বহিষ্কার, এমনকি মেডিকেল সার্টিফিকেট বাতিলের সুপারিশের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে আজীবনের জন্য ক্যাম্পাসে 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ৫ আগস্ট থেকে ২ অক্টোবরের মধ্যে এই ২২২ জন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা, আন্দোলনে নাশকতা তৈরির জন্য শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি দেওয়া, আওয়ামী লীগের রাজনীতি করা এবং ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও চিকিৎসকদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা।
এই চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন ক্যাম্পাসে ও তার আশেপাশে চাঁদাবাজি, সহিংসতা, মাদক চোরাকারবার ও সেবন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি, র্যাগিং ও ইন্টার্নদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, ১৫ জুলাই ছাত্রলীগের সমাবেশে যোগ দেওয়ার কারণে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেদিন কোনো মারামারি বা সহিংসতার ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেছিলাম বলেই আমাকে টার্গেট করা হয়েছে। আমার মতো অনেকেই রাজনৈতিক কারণে অভিযোগের শিকার হচ্ছেন।
কলেজ কর্তৃপক্ষ যে ২৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে, তাদের মধ্যে রাকিবুল একজন। আরও ১৩ ইন্টার্নকে ডরমেটরি থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জনের ইন্টার্নশিপ ছয় মাস থেকে দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগের যথাযথ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, আমরা দেখেছি, আগের সরকারের সমর্থকরা পুরনো অভিযোগের ভিত্তিতে শাস্তির মুখে পড়েছেন। এসব ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে, তা একাডেমিক নয়, রাজনৈতিক। সুতরাং, কলেজের প্রেক্ষাপটে এই অভিযোগগুলো বৈধ কি না, তা যাচাই করার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের।
তার ভাষ্য, শিক্ষার্থীদের বহিষ্কার করে কী লাভ? বরং তাদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত। কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে কলেজ কর্তৃপক্ষের মামলা করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমলাতান্ত্রিক কর্তৃত্ব টিকিয়ে রাখতেই ক্ষমতা দেয়া হয়নি বিইআরসিকে
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে কেরোসিনের দাম ভারতের চেয়ে দ্বিগুণ, পেট্রোলে ১৫ টাকা বেশি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ -ড. মঈন খান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক -শেখ হাসিনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই -তারেক রহমান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা -সড়ক পরিবহনমন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা -রিজভী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইল্যান্ডের ওপরে লাগানো সূর্যমুখী ফুলের গাছগুলো সেজে উঠেছে ফুলে ফুলে। রাজশাহীর মেহেরচন্ডী এলাকা।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












