৫৪ লাখ টাকা ছিনতাইয়ে দুই পুলিশের সঙ্গে ছিলেন ভুক্তভোগী ব্যবসায়ীর বড় ভাই
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ঢাকার শ্যামপুরের ধোলাইপাড়ে এক ব্যবসায়ীর ৫৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের একজন মোশারফ হোসেন। সে ভুক্তভোগী ব্যবসায়ী আবুল কালামের বড় ভাই। তারা থাকে একই বাড়িতে। পারিবারিক বিরোধের জেরে দুই পুলিশ সদস্যের মাধ্যমে সে ছোট ভাইয়ের ৫৪ লাখ টাকা ছিনতাই করিয়েছে।
ছোট ভাই আবুল কালামের নাতি তানভীর হোসেন টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছে, এই তথ্য ছিনতাইকারী দলের নেতৃত্বে থাকা এক পুলিশ সদস্যকে মুঠোফোনে জানিয়েছিলো মোশারফ। ছিনতাই করা টাকা থেকে ১২ লাখ টাকা ভাগও পায় সে। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য দিয়েছে মোশারফ হোসেন। গত মঙ্গলবার সে আদালতে এই জবানবন্দি দেয়।
মোশারফ হোসেন জবানবন্দিতে বলেছে, সে পেশায় একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। ছিনতাইকারী দলের নেতৃত্বে থাকা গুলশান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন তার পূর্বপরিচিত। একসময় এএসআই দেলোয়ার তার বাসার পাশে থাকতো। ছোট ভাই আবুল কালামের সঙ্গে পারিবারিক বিরোধের বিষয়টি দেলোয়ার জানতো। ক্ষোভ থেকেই ছোট ভাইয়ের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে সে। পরিকল্পনা অনুযায়ী এএসআই দেলোয়ার তিনজনকে সঙ্গে নিয়ে আবুল কালামের নাতি তানভীরকে মাইক্রোবাসে তুলে নিয়ে ৫৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।
গত রোববার সকাল সোয়া ৯টার দিকে শ্যামপুরের ধোলাইপাড়ের ইউনিকেয়ার হাসপাতালের সামনে থেকে তানভীরকে ছিনতাইকারীরা মাইক্রোবাসে তুলে নেয়। তারপর হাত-মুখ চেপে ধরে তার কাছ থেকে ৫৪ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে তাকে মাওয়া সড়কের রসুলপুর এলাকার ফাঁকা রাস্তায় ফেলে যায়। এ ঘটনায় ওই দিনই রাজধানীর শ্যামপুর মডেল থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করে ব্যবসায়ী আবুল কালাম।
এ ঘটনায় জড়িত চারজনকে গত সোমবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ব্যবসায়ী আবুল কালামের বড় ভাই মোশারফ হোসেন এবং তার সহযোগী আবদুল বাতেন ঘটনার দায় স্বীকার করে মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গুলশান থানার সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেন এবং অন্য ঘটনায় সাময়িক বরখাস্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত কনস্টেবল আবু সায়েম ডিবি হেফাজতে দুই দিনের রিমান্ডে আছে। গ্রেপ্তার চারজনের কাছ থেকে ৪১ লাখ ৮৭ হাজার টাকাও উদ্ধার করে ডিবি।
ডিবির একটি সূত্র জানায়, গ্রেপ্তার দুই পুলিশ সদস্য ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। ডাকাতি ও ছিনতাই করতে তারা একটি চক্র গড়ে তুলেছে। এই চক্রটি মূলত ব্যাংকে আসা ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানায়। ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়া ব্যক্তিদের পুলিশ পরিচয়ে দামি মাইক্রোবাসে তুলে সব লুট করে নির্জন স্থানে ফেলে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












