৫০-৬০ কেজিতে মণ ধরে আম কেনে আড়তদাররা, মন্ত্রীর কাছে অভিযোগ
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ মে, ২০২৪ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
৪০ কেজিতে হয় এক মণ। অথচ চাঁপাইনবাবগঞ্জে ৫০-৬০ কেজিতে মণ ধরে আম কেনেন আড়তদাররা। চাষিদের জিম্মি করে মণে ১৫-২০ কেজি পর্যন্ত বেশি আম নেন তারা। বিষয়টির সমাধান চান চাষিরা।
এ বিষয়ে কৃষিমন্ত্রী ডা. আব্দুস শহীদের কাছে অভিযোগ করেছেন আমচাষিরা। জুমুয়াবার (১৭ মে) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমুরপুর এলাকায় এক্সচেঞ্জ অব ফার্মার ভিউ অনুষ্ঠান শেষে মন্ত্রীর কাছে অভিযোগ করেন তারা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, ‘আমরা কষ্ট করে আম উৎপাদন করি। কিন্তু আড়তদাররা মণে ১৫-২০ কেজি আম বেশি নিয়ে নিচ্ছে। ৫০-৬০ কেজিতে মণ ধরে আম কিনছেন তারা। এ অনিয়ম কয়েকবছর আগে থেকেই হয়ে আসছে। আমরা এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চাই।’
তিনি আরও বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতেও আমের ওজন নিয়ে ঝামেলা হয়। তাই আমরা চাই সব আম বাজারে ওজনের মাপ যেন একই হয়।’
দিন দিন আমের দাম কমে যাচ্ছে জানিয়ে সদস্য সচিব আহসান হাবিব বলেন, চাষিরা এখন অনেকটায় হতাশ। তবু কাঁচাপণ্য হিসেবে ৪৫ কেজিতে মণ দিতে চাচ্ছেন চাষিরা। কিন্তু ৫০-৬০ কেজিতে মণ! এটি অনেক বেশি হয়ে যায়। মণে ২০ কেজি আম বেশি দেওয়া অসম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)