৫০ হাজার কি.মি. জরিপ হলেও কূপ খননের অবহেলায় গ্যাসের মজুদ বাড়েনি
আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকের শাসনামলে দেশের স্থলভাগ ও সাগরে গ্যাস অনুসন্ধানে জরিপ চালানো হয় প্রায় ৫০ হাজার লাইন কিলোমিটার (জরিপের অধীন এলাকার দৈর্ঘ্য পরিমাপের একক) এলাকায়।
স্থল ও সাগরে জরিপ চালানো হলেও সেখানে অনুসন্ধান কার্যক্রম পর্যাপ্ত মাত্রায় ছিল না বলে দাবি জ্বালানি বিশেষজ্ঞদের। তাদের ভাষ্যমতে, গ্যাসের নতুন মজুদ আবিষ্কারের জন্য শুধু জরিপ পর্যাপ্ত নয়। এর সঙ্গে নতুন কূপ খননও প্রয়োজন। কিন্তু দেশের স্থলভাগে বিশেষ করে পশ্চিম অঞ্চল এবং পাহাড়ি এলাকায় আজ পর্যন্ত গ্যাসের কূপ খনন করা যায়নি। এসব এলাকায় কূপ খনন করা গেলে গ্যাসের মজুদ পাওয়ার বড় সম্ভাবনা ছিল বলে মনে করছেন তারা।
জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ অধ্যাপক বদরূল ইমাম বলেন, ‘দেশের যে পরিমাণ জরিপের তথ্য আছে পেট্রোবাংলার কাছে; তা দিয়ে কোথায় কোথায় এ সম্পদ আছে সেটি বোঝা যায়, বিশেষত স্থলভাগে। এ গ্যাসের মজুদ নিশ্চিত হতে এখন কূপ খনন করা প্রয়োজন। গত দুই দশক ধরে পাহাড়ি এলাকায় গ্যাসের কোনো অনুসন্ধান কার্যক্রম চালানো যায়নি। এটিও জরুরি ভিত্তিতে করা দরকার। বাপেক্সের সক্ষমতাকে কাজে লাগানোর পাশাপাশি এখানে কারিগরি সহায়তার প্রয়োজন হলে পেট্রোবাংলার বিদেশী কোম্পানিকে সংযুক্ত করতে পারে। সেটি করা গেলে বিপুল পরিমাণ সম্ভাবনা কিন্তু আছে।’
জ্বালানি বিশেষজ্ঞ ও বিইআরসির সাবেক সদস্য (গ্যাস) মকবুল-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘গ্যাস অনুসন্ধানে অনেকগুলো জরিপ হয়েছে। বাপেক্স বিগত সময়গুলোয় এসব জরিপ করেছে। বিগত সরকারের সময়ে কিছু জরিপ হয়েছে। তবে শুধু জরিপ করে বসে থাকলেই হবে না, কূপ খনন করতে হবে। পেট্রোবাংলার উচিত আগামী তিন-চার বছর কতগুলো কূপ খনন করতে পারবে. সেটির একটা হিসাব করা। এরপর দ্রুত গ্যাস পেতে হলে বাকি জায়গাগুলোয় কূপ খনন করে তারা বিদেশী কোম্পানির সঙ্গে যৌথভাবে খনন করতে পারে। ভোলায় যেসব কূপ খনন করে গ্যাস পাওয়া গেছে, সেগুলোকে প্রকৃতপক্ষে নতুন গ্যাস ক্ষেত্র বলা যাবে না। এ গ্যাস ক্ষেত্রগুলো মূলত মূল্যায়ন ও উৎপাদন কূপ।’
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।