৪ শিশুকে চাপা দেয়া গাড়ির গতিবেগ ৯৫ কিমি, চালকের চোখে ছিল ঘুম
কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় চার শিশু নিহতের ঘটনায় মাইক্রোবাসচালক কাবের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বরাত দিয়ে র্যাব জানিয়েছে, প্রায় ১০ ঘণ্টা টানা গাড়ি চালানোর কারণে তিনি ক্লান্ত ছিলেন। তার চোখে ঘুম ছিল।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনী থানার ঈদগাহপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর সকালে মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফেরার সময় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের শিমুলিয়া এলাকায় সড়ক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাস পাঁচ শিশুকে চাপা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় এ পর্যন্ত ৪ শিশু মারা যায়।
এই ঘটনার পর থেকে মাইক্রোবাসচালক পলাতক ছিল। ঘটনার দিন পুলিশ বাদী হয়ে মাইক্রোবাসচালকের বিরুদ্ধে খোকসা থানায় একটি মামলা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কাবের আলী জানিয়েছে, তিনি আগের দিন রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে প্রবাসফেরত একজন যাত্রীসহ ছয়জনকে নিয়ে আলমডাঙ্গায় ফিরছিলেন। গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। দীর্ঘ সময় গাড়ি চালানোর ফলে তিনি ক্লান্ত ছিলেন। যার ফলে ঘুম ঘুম চোখে তিনি গাড়ি চালাচ্ছিলেন।
তিনি জানিয়েছেন, পাঁচজন শিশু রাস্তার ডান দিকে যাওয়ার সময় হঠাৎ দুই শিশু বাঁদিকে এসে রাস্তা পার হতে গেলে চালক গাড়িটি আবারও ডান দিকে টার্ন নেয়। তখন শিশুরা আবার বাঁদিক থেকে ডান দিকে চলে আসলে চাপা পড়ে। তবে এমনটা হওয়ার কথা না। তিনি সেল্ফ ডিফেন্সের জন্য এমন কথা বলতে পারেন। কারণ শিশুরা রাস্তা পার হলে একসঙ্গেই পার হওয়ার কথা।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।