৪৮ ঘন্টায় শহীদ ১৪৩: গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। গত জুমুয়াবার ও শনিবার এই দু’দিনেই অন্তত ১৪৩ জন প্রাণ হারিয়েছেন।
এর মধ্যে কেবল গাজা শহরেই নিহত হয়েছেন ৪৪ জন।
এছাড়াও অনাহার ও অপুষ্টিতে শিশুসহ আরো ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ৩৮২ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১৩৫ জনই শিশু।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, টানা বোমাবর্ষণে বিধ্বস্ত হচ্ছে গাজার পাড়া-মহল্লা। আতঙ্কে মানুষ ঘর ছেড়ে পালাচ্ছেন, কিন্তু উপত্যকার কোথাও নেই নিরাপদ আশ্রয়। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) গাজা সিটিকে আখ্যা দিয়েছে “আতঙ্কের নগরী” হিসেবে।
তাল আল-হাওয়া এলাকায় একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। হামলার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা একটি শিশুর দেহ।
গাজা সিটির জেইতুন, সাবরা, তুফাহ, নাসর ও শুজাইয়া এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে। তুফাহ এলাকায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। শুজাইয়ায় আবাসিক ভবনে হামলায় নিহত হয়েছেন দুইজন এবং জেইতুনে একটি পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদের ভাষ্য, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পালাচ্ছেন, কিন্তু যেখানে যাচ্ছেন সেখানেও ইসরায়েলি বিমান ও ট্যাংকের গোলাবর্ষণ তাদের পিছু ছাড়ছে না। শেখ রাদওয়ান এলাকায় আশ্রিতদের ওপরও হামলা চালানো হয়েছে, ঘরবাড়ি ধ্বংস ও তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
হাসপাতালগুলোতে মৃত ও আহতের ঢল নেমেছে। আল-শিফা হাসপাতালের মর্গে জায়গা না থাকায় লাশ রাখা হচ্ছে মেঝেতে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ১০ লাখ মানুষ আটকা পড়েছেন গাজার ভেতরে। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার যোগাযোগ কর্মকর্তা টেস ইনগ্রাম সতর্ক করেছে, এটি এখন “ভয়, পালানো ও জানাজায় ভরা নগরী”।
এদিকে দখলদার ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা গাজা শহরের প্রায় ৪০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং আরও অভিযান চালাবে। আল জাজিরার সানাদ ফ্যাক্ট চেকিং এজেন্সি স্যাটেলাইট চিত্রে অন্তত ৫২টি সামরিক যান জেইতুন এলাকায় মোতায়েন দেখতে পেয়েছে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












