৪২টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলবে ডিএসসিসি
, ০৩ মে, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চিহ্নিত ৪২টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে ১৯৭টি ভবন মেরামত করা হবে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা শেষে সংবাদ সম্মেলনে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই কথা বলেন।
সম্প্রতি সংগঠিত বেশ কয়েকটি অগ্নিকা-সহ বিভিন্ন দুর্ঘটনা এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দক্ষিণ সিটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।
মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের এলাকায় ৪২টি ভবন চিহ্নিত করেছে যেগুলো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এগুলো ভেঙে ফেলতে হবে। আরও ১৯৭টি ভবন চিহ্নিত করা হয়েছে যেগুলো মেরামত করতে হবে। এই তালিকা আগামী সাত দিনের মধ্যে তারা আমাদের দিয়ে দেবে। আমরা পরবর্তীতে সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেবো। এই ৪২টি ভবন সেটা সরকারি-বেসরকারি যেটাই হোক সেটা কত দিনের মধ্যে ভেঙে নতুন করে নির্মাণের ব্যবস্থা করা যায় এবং ১৯৭টি ভবনের মধ্যে কতগুলোতে কার্যকর সংস্কার করে ত্রুটিমুক্ত করা যায় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেবো। এর জন্য ৯০ দিন পর আরেকটি সভার তারিখ নির্ধারণ করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)