মিয়ানমারে ভূমিকম্প:
৩ হাজার মৃত শনাক্ত, এখনো বহু নিখোঁজ
, ৬ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আশির, ১৩৯২ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২০ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে তিন হাজার মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এদিকে, অনিয়মিত মৌসুমি বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্ধারকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা নিয়েও শঙ্কায় রয়েছে সংশ্লিষ্টরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মিয়ানমারে অবস্থিত জাপানি দূতাবাসের ফেসবুক পেইজে জানানো হয়, গত বুধবার (২ এপ্রিল) পর্যন্ত অন্তত তিন হাজারের অধিক মানুষের মৃত্যু নিশ্চিত করা গেছে। এছাড়া, আরও চার হাজার ৫১৫ জন মানুষ আহত এবং অগণিত মানুষ নিখোঁজ রয়েছে।
গত সপ্তাহে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। দেশটিতে এটি ছিল গত এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূকম্পন। প্রায় তিন কোটি মানুষ বসবাসকারী এই অঞ্চলে ভূমিকম্পের আঘাতে একাধিক ভবনে ধস নেমেছে, লোকালয় মাটির সঙ্গে মিশে গেছে। লাখো মানুষ খাবার, পানি ও আশ্রয়হীন অবস্থায় দিন পার করছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর ৭০ শতাংশ ভবন। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেছে, ‘পানিই নেই, খাবার তো দূরের কথা। বিদ্যুৎ নেই। জ্বালানি, ওষুধ, আশ্রয়-এসব এখন বিলাসিতা।’
জাপান দূতাবাস জানিয়েছে, উদ্ধারকাজে ৫৩টি উড়োজাহাজ এবং ১৫ দেশের এক হাজার ৯০০ কর্মী নিয়োজিত রয়েছে। ওই কর্মীদের মধ্যে চীন, রাশিয়া ও ভারতের নাগরিকও রয়েছে।
তবে বৃষ্টি শুরু হলে উদ্ধারকাজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আগামী রোববার থেকে শুরু করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত অনিয়মিত মৌসুমী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রয়টার্সকে এক উদ্ধারকর্মী বলেছে, এখনও অনেকে জীবন্ত আটকা পড়ে আছে। বৃষ্টি শুরু হলে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালায়, সাগাইং এবং নাইপিদোর উদ্ধারকাজ যথেষ্ট কঠিন হয়ে পড়বে। মান্দালায়ের মতো জায়গায় আটকা পড়া অনেকে বৃষ্টির পানিতে ডুবে মারা যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)