কাশ্মীরে থানায় সেনা-পুলিশ সংঘর্ষ হলো কেন?
৩ লেফটেন্যান্ট কর্নেলসহ ১৬ সেনার বিরুদ্ধে মামলা
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৩ জুন, ২০২৪ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারত শাসিত কাশ্মীরে স্থানীয় পুলিশকে সেনাবাহিনীর সদস্যরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। কুপওয়ারা থানায় সেনাবাহিনীর ১৩ জন সদস্যকে নিয়ে তিনজন লেফটেন্যান্ট কর্নেল জবরদস্তি ঢুকে পড়ার চেষ্টা করছিলো। থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা আপত্তি জানালে সেনা সদস্যরা তাদের ওপর চড়াও হন। তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পরে থানায় ঢুকে খুনের চেষ্টা, ডাকাতি, ইউনিফর্ম পরিহিতি পুলিশ সদস্যদের মারধরসহ একাধিক মামলা রুজু করে পুলিশ।
এর আগে স্থানীয় পুলিশ সদস্য এক সেনা কর্মকর্তার বাড়িতে অভিযান চালায়। সেই ঘটনারই কী বদলা নিতে সেনা সদস্যরা থানায় জোর করে ঢুকে পড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন?
কুপওয়ারা নিয়ন্ত্রণরেখার কাছে একটি জেলা এবং এই শহরের আশেপাশে অনেক সেনা ক্যাম্প রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় সেনা সদস্যরা যখন সহিংসতা চালাচ্ছিলো, তখনই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
এদিকে কাশ্মীর উপত্যকায় মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর ওই সংঘর্ষের ব্যাপারে যে এফআইআর দায়ের হয়েছে, সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে ওই ঘটনা প্রকাশ হওয়ার পর সেনাবাহিনী জানায়, ‘সংঘর্ষের খবরটি ভিত্তিহীন ও মিথ্যা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)