৩ দেশের কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না -হাফিজ
, ২৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মার্চ, ২০২৩ খ্রি:, ০৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
‘প্রভুভক্তির’ কারণে বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ।
তিনি বলেন, জাতিসংঘের রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে কথা উঠলে সেখানে চীনসহ ভারত ও রাশিয়া মিয়ানমারের পক্ষ অবলম্বন করায় বাংলাদেশ এই সংকট সমাধান করতে পারছে না। বর্তমান শাসকগোষ্ঠীর পার্শ্ববর্তী দেশপ্রীতির কারণে এমনটা হচ্ছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক আলোচনাসভায় এসব কথা বলেন হাফিজ।
হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ আজ বন্ধুশূন্য একটি দেশ। রোহিঙ্গা ইস্যুতে পৃথিবীর দু’একটি মুসলিম রাষ্ট্র ছাড়া কেউ সরাসরি বাংলাদেশকে সমর্থন করেনি। সেই দু’একটি রাষ্ট্রও তেমন ক্ষমতাধর নয়।
তিনি বলেন, ভারতের সীমান্তে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়নি। অথচ এই সরকার (আওয়ামী লীগ) বলছে ভারত না চাইতেই আমরা সব দিয়েছি। এই সরকার যা কিছু করছে, তা প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য।
রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, উপযুক্ত সময়ে বাংলাদেশে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তখন তারা নিজেদের অধিকার নিজেরাই আদায় করতে পারবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে মেজর হাফিজ মন্তব্য করেন, আজকে এই বাংলাদেশকে আন্তর্জাতিক ভাবে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বারবার বলা হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে দিন। কিন্তু তারা ভ্রুক্ষেপ করছে না বরং ইভিএম এর মাধ্যমে কারচুপি করে আবার একদলীয় শাসন কায়েম করতে চায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)