৩৭০ ধারা নিয়ে মোদীকে পাল্টা জবাব ফারুকের
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
অধিৃকত জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে মোদীর বক্তব্যের তীব্র আপত্তি জানালেন উপত্যকার সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। মোদীর উদ্দেশ্যে তার প্রশ্ন, “৩৭০ ধারা যদি এতই খারাপ হবে, তবে জম্মু কাশ্মীরের এত অগ্রগতি কীভাবে?” এবিষয়ে গুলাম নবি আজাদের বক্তব্যকেও হাতিয়ার করলেন তিনি। যেখানে রাজ্যসভায় আজাদকে বলতে শোনা গিয়েছিল, ৩৭০ ধারা থাকাকালীন মোদীকে নিজের রাজ্য গুজরাটের চেয়ে এগিয়ে ছিল জম্মু ও কাশ্মীর।
গত বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে এক জনসভায় উপস্থিত হয়ে মোদী বলেছে, সংবিধানে ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু কাশ্মীরের উন্নয়ন শিখর ছুঁয়েছে। এখানকার মানুষ শান্তিতে শ্বাস নিতে পারছে। শুধু তাই নয়, উপত্যকায় একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সে বলেছে, আগামী ৫ বছর উন্নয়নে নিরিখে ‘নয়া জম্মু ও কাশ্মীর’ দেখবে দেশ।
মোদীর সেই মন্তব্যের পর গত জুমুয়াবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোদীকে পাল্টা জবাব দেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। তিনি বলেন, “যদি ৩৭০ ধারা এতটাই খারাপ বলে মনে করে মোদী, তাহলে বলবো, সে যেন রাজ্যসভার তৎকালীন বিরোধী নেতা গুলাম নবি আজাদের বক্তব্য আরও একবার শোনে। যেখানে আজাদ ৩৭০ ধারা বহাল থাকাকালীন গুজরাট এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের তুলনা করেছিলেন।”
এর পরই মোদির ভাষণের সমালোচনা করে ফারুক বলেন, “যদি জম্মু ও কাশ্মীরের বেহাল পরিস্থিতির জন্য ৩৭০ ধারা ও পরিবার-বাদ দায়ী হয়, তাহলে তৎকালীন সময়ে এখানে এত উন্নয়ন কীভাবে হয়েছিল?” পরিবার-বাদ নিয়েও মোদীর মন্তব্যের জবাব দিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী হয়েও আমি এখানে নির্বাচনে হেরেছি। তাহলে পরিবার-বাদের যে অভিযোগ করা হচ্ছে তার ভিত্তি কি?”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)