৩৬ লাখ টাকার মাদক নিয়ে ধরা পড়লো মা-মেয়ে
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকা থেকে ৩৬ লাখ টাকার মাদকসহ (হেরোইন) মা-মেয়েকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সদস্যরা। গত জুমুয়াবার (৩১ মার্চ) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইল এলাকার ইমরান আলীর স্ত্রী শেফালী বেগম (৫০) ও তাদের মেয়ে জেসমিন আক্তার সুরভী (২২)।
র্যাব-১২-এর অধিনায়ক মারুফ হোসেন জানান, গত জুমুয়াবার সন্ধ্যার পরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকা দিয়ে মাদক হেরোইনের বড় একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৩৬ লাখ টাকার (৩৬৩ গ্রাম) হেরোইনসহ মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে থেকে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)