৩৫ হাজার গ্রাহকের ১০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
সঞ্চল ও ঋণদান সমবায় সমিতির নামে নিবন্ধন নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা জেলার ৪৬ শাখার মাধ্যমে গ্রাহকের ১০৫ কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। জেলার মোট ৩৫ হাজার গ্রাহকের কাছ থেকে এই অর্থ আত্মসাৎ করা হয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ১০৫ কোটি টাকা আমানত ফেরত চেয়ে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্থ গ্রাহক চাঁপাইনাববগঞ্জ সদর উপজেলার দেবীনগরের নাসিমুদ্দীন।
অভিযোগ করা হয়, স্থানীয় সমাজ সেবা ও সমবায় অফিসের নিবন্ধন নিয়ে অধিক মুনাফার লোভসহ বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ বিনিয়োগের নামে হাতিয়ে নেয়। ৩৫ হাজার গ্রাহকের কাছ মোট ১০৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার পর ২০২২ সালের ১৭ নভেম্বর মধুমতি গ্রুপের প্রতিষ্ঠাতা মাসুদ রানা ইচ্ছেকৃতভাবে অস্ত্রসহ আটক হয়ে কারাগারে গেছে। এ ঘটনার পর থেকে মধুমতি গ্রুপের অন্যান্য পরিচালকরা আত্মগোপনে গেছে।
এঘটনার পর মানববন্ধন কর্মসুচি করাসহ প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও লাভ হয়নি। আদালতের আশ্রয় নেয়া হলেও প্রভাবশালী মধুমতি গ্রুপের লোকজন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। উচ্চ আদালত থেকে তাদের নিম্ন আদালতে হাজিরা দিতে বলা হলেও তা তারা দেয়নি।
সাংবাদিক সম্মেলনে অর্থ হারানো মানুষজন তাদের আমানতের টাকা আদায়ের লক্ষে প্রশাসনের কাছে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)