৩২৯ জনকে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত, সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার
মিয়ানমারে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ের মধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছেই। এ পর্যন্ত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩২৯ জন বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। এর মধ্যে মিয়ানমারের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা আত্মরক্ষার্থে প্রবেশ করেছে। তবে সীমান্তে কিছু এলাকায় কয়েকজন গুপ্তচর প্রবেশ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, আত্মরক্ষা ও নিরাপত্তার জন্য তারা এসেছেন। তবে কেউ কেউ আত্মরক্ষার নামে বাংলাদেশে অনুপ্রবেশ করে গুপ্তচরবৃত্তির কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সীমান্তে কিছু গোপন এলাকা আছে। সেই সম্পর্কে তথ্য নেওয়ার পাশাপাশি বাংলাদেশ বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে এমন সচিত্র প্রতিবেদন বিশ্বের কাছে তুলে ধরার পরিকল্পনা মিয়ানমারের ছিল।
সম্প্রতি সীমান্ত পেরিয়ে এদেশে আশ্রয়গ্রহণকারীদের মধ্যে গোয়েন্দাদের পাশাপাশি মিয়ানমারের সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ-বিজিপির সশস্ত্র সদস্য, ইমিগ্রেশন সদস্য, কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তা, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরা রয়েছেন। তাদের নিরস্ত্র করে আইনশৃঙ্খলা বাহিনীদের হেফাজতে রাখা হয়েছে। নাইক্ষ্যংছড়ির ধুমধুম ও ঘুমধুম সীমান্ত দিয়ে তারা এসেছে।
মিয়ানমারের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা ৩২৯ জনকে নৌপথে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে মিয়ানমারের সঙ্গে আলোচনা হয়েছে। দুই পক্ষের আলোচনার প্রেক্ষাপটে তাদেরকে কক্সবাজার থেকে গভীর সমুদ্রপথে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
ইতিমধ্যে বিজিপি ও সেনাবাহিনীর ১০০ সদস্যকে ফেরত পাঠাতে তুমব্রু সীমান্ত এলাকা থেকে বিজিবির সহযোগিতায় টেকনাফে স্থানান্তর করা হয়েছে। গত জানুয়ারি মাসে একটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর মিজোরামে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ১৮৪ জন সৈন্য। ভারত সঙ্গে সঙ্গে তাদের মিয়ানমারে পাঠিয়ে দিয়েছিল।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।