৩১ কোটি টাকা ব্যয়ের পরও ব্রাহমা নিষিদ্ধ
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছানী, ১৩৯২ শামসী সন , ০৯ জুলাই, ২০২৪ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দেশে ব্রাহমা জাতের গরু উন্নয়নে ৩০ কোটি ৬৯ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করেছিল প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রকল্পে এত টাকা খরচ করা হলেও ব্রাহমা দেশে কার্যত নিষিদ্ধ।
‘বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট’ নামের প্রকল্পটি ২০১৩ সালের জুলাইয়ে শুরু হয়। শেষ হয় ২০১৮ সালের জুনে। প্রকল্পের সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদনে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বলে, গোশত উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ব্রাহমা জাতের গরুর উন্নয়নে বিজ্ঞানভিত্তিক সংকরায়ণ কার্যক্রম পরিচালনা করা অপরিহার্য।
প্রকল্পে ইতিবাচক ফলাফল আসার পরও দেশে ব্রাহমা আমদানি ও লালন-পালনে আইনি জটিলতা রয়ে গেছে। ফলে প্রকল্পে এত টাকা খরচ করে কী লাভ হলো, সে প্রশ্ন আছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই থেকে আড়াই বছরের দেশি গরুর ওজন যেখানে ২৫০ থেকে ৩৫০ কেজি হয়, সেখানে ব্রাহমা জাতের গরুর ওজন হয় ৮০০ থেকে ১ হাজার কেজি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, যেকোনো প্রজাতির ষাঁড় বা বীজ (সিমেন) আমদানির জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমতি নিতে হয়। সে জন্য আমদানিকারক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রথমে অধিদপ্তরে আবেদন করতে হয়। অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ন্যাশনাল টেকনিক্যাল রেগুলেটরি কমিটি (এনটিআরসি) আবেদন যাচাই-বাছাই করে। এনটিআরসির সুপারিশের ভিত্তিতে অধিদপ্তর সিদ্ধান্ত নেয়, আমদানির অনুমতি দেবে কি না। তবে অধিদপ্তর কখনো ব্রাহমা জাতের গরু বা বীজ আমদানির অনুমতি দেয়নি। ব্রাহমা দেশে লালন-পালন নিষিদ্ধ কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা আইন-নীতিমালায় নেই।
২০১৬ সালে বেসরকারি পর্যায়ে গবাদিপশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনার সংশোধিত নীতিমালা প্রণয়ন করা হয়। নীতিমালায় ব্রাহমার পরীক্ষামূলক পালন বৈধ রাখা হয়। তবে ব্রাহমার বাণিজ্যিক পালন বা বীজ আমদানির বিষয়ে নীতিমালায় কিছু বলা হয়নি।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, নীতিমালা প্রণয়নের তিন বছর আগে থেকে ‘বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় দেশের ৪৮ জেলায় ব্রাহমা জাতের গরু লালন-পালন করা হচ্ছিল। ২০১৮ সালে প্রকল্প শেষ হলে নীতিমালা আর সংশোধন করা হয়নি। প্রকল্প শেষ হলে অধিদপ্তরে দুটি পক্ষ দাঁড়িয়ে যায়। একটি পক্ষ মনে করে, মাংসের চাহিদা মেটাতে ব্রাহমার সম্প্রসারণ প্রয়োজন। আরেকটি পক্ষের মত, ব্রাহমার সম্প্রসারণ হলে দুগ্ধ উৎপাদন ব্যাহত হবে। প্রকল্প শেষ হওয়ার পর ব্রাহমার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে আগের আইন-নীতিমালা অনুযায়ীই বিষয়গুলো চলছে।
ব্রাহমার প্রকল্পটি পরীক্ষামূলক ছিল বলে উল্লেখ করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক। তিনি বলেন, ব্রাহমাসহ যেকোনো জাতের গরু বা বীজ আমদানির ক্ষেত্রে অধিদপ্তরের আগাম অনুমতি নিতে হয়। তবে অধিদপ্তর কখনো বাণিজ্যিকভাবে ব্রাহমা গরু বা বীজ আমদানির অনুমতি দেয়নি।
অধিদপ্তরের কর্মকর্তা ও খামারিরা বলছেন, মূলত ‘বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট’ প্রকল্পটির মাধ্যমেই দেশে ব্রাহমা জাতের গরু পরিচিতি পায়। পরে এ ব্যাপারে পিছু হটে অধিদপ্তর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












