২ হাজার টাকার জন্য গলা কেটে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় বন্ধুকে
মাত্র ২ হাজার টাকার জন্য চলন্ত মোটরসাইকেল থেকে গলা কেটে ফেলে দিয়ে জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবককে হত্যার চেষ্টা করেছেন তারই দুই বন্ধু। এই ঘটনায় জড়িত সাগর (৩২) ও শাহেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
জুমুয়াবার (২৬ মে) রাতে মিরপুর মডেল থানার লাভ রোড এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি জানান, জাহাঙ্গীর একজন ড্রাইভার এবং মোটর মেকানিক। তার বন্ধু সাগর ও শাহেদও মোটর মেকানিক। জাহাঙ্গীরের কাছ থেকে দুই হাজার টাকা পেতো সাগর। এ টাকা নিয়েই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ কথা কাটাকাটিকে কেন্দ্র করেই জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করে সাগর, শাহেদ।
তিনি বলেন, ‘প্রথমে তারা তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। শাহেদ মোটরসাইকেল চালান, সাগর পেছনে বসেন আর দুইজনের মাঝখানে বসানো হয় জাহাঙ্গীরকে। মাঝে তারা মদ খায়। রাত পৌনে ১২টার দিকে তাদের মোটরসাইকেল লাভ রোড এলাকায় পৌঁছাতেই চলন্ত মোটরসাইকেলেই জাহাঙ্গীরের গলা কেটে দেয় সাগর। এরপর চলন্ত গাড়ি থেকে তাকে ফেলে দেয়। গলাকাটা অবস্থায় জাহাঙ্গীর হেঁটে হেঁটে কিছু দূর যান এবং কয়েকজনের কাছে সহযোগিতা চায়। কিন্তু তার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।