শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
পূর্বাচল নতুন শহর প্রকল্পে পানি সরবরাহ:

২৮ বছরেও নিশ্চিত হয়নি, আরও সময় চায় রাজউক

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩, সকাল ৬:০০
২৮ বছরেও নিশ্চিত হয়নি, আরও সময় চায় রাজউক
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে ‘পূর্বাচল নতুন শহর’ নামে নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয় ১৯৯৫ সালে। ঢাকা শহরের পাশে গড়ে তোলা নতুন এ শহরে সব ধরনের আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল রাজউকের। কিন্তু সে প্রতিশ্রুতির সিকিভাগও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। নাগরিক পরিষেবা না থাকায় প্রকল্প এলাকা এখনও বাসযোগ্য হয়নি। ২৮ বছরেও নাগরিক সুবিধা নিশ্চিত করতে না পারায় পূর্বাচলে বাড়ি নির্মাণ করছেন না প্লটমালিকরা।
জানা যায়, ছয় হাজার ১৫০ একর জায়গা নিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ শুরু হয় ১৯৯৫ সালে। তখন বলা হয়েছিল, ২০১৩ সালের জুনে শেষ হবে প্রকল্পের কাজ। ৩০টি সেক্টরে সেখানে ২৭ হাজার প্লটে আবাসিক ভবন গড়ে ওঠার কথা ছিল। এরই মধ্যে ২১ হাজার প্লট হস্তান্তর করা হয়েছে। তবে, ভবন নির্মাণের কাজ হয়েছে বা চলছে মাত্র তিনশ’র মতো প্লটে।
শুধু তা-ই নয়, এখন পর্যন্ত পাঁচবার প্রকল্পের নকশা পরিবর্তন করা হয়েছে। সাতবার বাড়িয়ে প্রকল্পের মেয়াদ করা হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।
রাজউকের দাবি, প্রকল্পের অগ্রগতি হয়েছে ৭০ শতাংশ।
যদিও এখন পর্যন্ত পূর্বাচলে পানি সরবরাহ কাজেরই তেমন কোনো আগ্রগতি নেই। রাজউকের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমানে প্রথম ফেইজের অপারেশন চলমান আছে। এর আওতায় সেক্টর ১, ২ ,৩ ও ৪-এ (আংশিক) পানি সরবরাহ করা হচ্ছে। দ্বিতীয় ফেইজের কাজও চলছে। টাইমলাইন অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে সমগ্র পূর্বাচলে পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
প্লটমালিকদের প্রশ্ন, ২৮ বছরে এসেও পানি সরবরাহ নিশ্চিত করা যায়নি, তাহলে কবে এটি নিশ্চিত করা যাবে? প্রকল্পটি বাসযোগ্য করতে আর কত সময় নেবে রাজউক?
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের সহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ সাদ্দাম হোসেন জানিয়েছেন, ২০১৯ সালের নভেম্বরে ‘ডেভেলপমেন্ট অব ওয়াটার ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাই’ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি চার ফেইজে বিভক্ত। প্রথম ফেইজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রথম ফেইজের অপারেশন চলমান। এর আওতায় সেক্টর- ১,২,৩ ও ৪-এ (আংশিক) পানি সরবরাহ করা হচ্ছে। দ্বিতীয় ফেইজের নির্মাণকাজও চলমান। টাইমলাইন অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে সমগ্র পূর্বাচলে পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পে পানি সরবরাহের কথা ছিল ঢাকা ওয়াসার। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা ওয়াসা জানিয়ে দেয় তারা কাজটি করবে না। পরে রাজউক পানি সরবরাহে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) প্রকল্পটি হাতে নেয়।
তবে, রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পে পানির যে দাম নির্ধারণ করা হয়েছে তা ঢাকা ওয়াসার নির্ধারিত মূলের চেয়ে বেশি। এখানে রাজউকের পক্ষ থেকে আবাসিক সংযোগে প্রতি এক হাজার লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। ঢাকা ওয়াসার এক হাজার লিটার পানির দাম পড়ে ১৫ টাকা ১৮ পয়সা। একইভাবে বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে রাজউকের পক্ষ থেকে এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করে দিয়েছে ৪৫ টাকা, যেখানে ঢাকা ওয়াসার পড়ে ৪২ টাকা।
পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজের সার্বিক বিলম্বের চারটি কারণ দেখিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে রয়েছে- করোনার কারণে বিগত ২০২০ সালের মার্চ হতে ঘোষিত সাধারণ ছুটি ও লোকবলের অভাবে দীর্ঘদিন কাজ বন্ধ বা স্থবির ছিল। পরে কাজের গতি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া প্রকল্প এলাকার অধিবাসী, ক্ষতিগ্রস্ত জনগণ শুরুতে ভুল বুঝে মামলা করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এর পরিপ্রেক্ষিতে নির্দেশনা মোতাবেক অধিবাসী, ক্ষতিগ্রস্তদের মধ্যে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় উন্নয়নকাজের অগ্রগতি বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় উক্ত প্লট বরাদ্দ কার্যক্রম বিলম্ব হচ্ছে। প্রকল্প এলাকায় মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ইত্যাদি স্থাপনা বিদ্যমান থাকায় এবং উক্ত স্থাপনাসমূহ নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে স্থানান্তরে স্থানীয়দের বাধার কারণে তাদের বুঝিয়ে সমস্যা সমাধান করা হচ্ছে। সবশেষে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানসমূহ স্থানান্তর করা হচ্ছে। এজন্য উন্নয়ন কাজে বিলম্ব হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে