২৮ অক্টোবরে যেটা হয়েছে সেটা সরকারই করেছিল -মান্না
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার তাদের রক্ষা করার জন্য যা করার দরকার ছিল সেটাই করেছে। কারণ তারা জানত যদি এই সমাবেশ ঠিকভাবে হয়ে যায় তাহলে এই সরকার আর টিকে থাকতে পারবে না। ২৮ অক্টোবরে যেটা হয়েছে সেটা সরকারই করে ছিল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, ৭ জানুয়ারির পর মানুষ একটা ধাক্কা খেয়েছে। আমরা এমনভাবে নেমেছিলাম, মানুষ ভেবেছিল এই সরকার এবার শেষ। কিন্তু তা হয়নি।
তিনি আরও বলেন, আমরা যে আন্দোলন করেছি তাতে কখনো ভাটার টান পড়েনি। বিএনপি যদি এখন একটা সমাবেশের ডাক দেয় তাহলে এখনো পল্টনের এক মাথা থেকে আরেক মাথা দেখা যাবে না। আমরা তো বলছি না আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে বসাব। আমরা বলছি অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেয়া হোক। এটা খুবই ন্যায্য একটা দাবি।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই লড়াই যা-ই হবে, এই সরকারের সাথে কোনো আপস নেই। আর যারা এই সরকারকে মদদ দিচ্ছে তাদের সাথেও কোনো আপস করব না। সেটা চীন, আমেরিকা, রাশিয়া, ভারত যেই হোক না কেন। শুনেছি আমেরিকার কর্মকর্তারা না কি সরকারের সাথে কথা বলছে মধ্যবর্তী নির্বাচন দেয়ার জন্য। এরকম শুনলে তো ভালোই লাগে। তাই আমাদের যুগপৎ আন্দোলন চলছে, চলবে। যখন সবাই মিলে রাজপথে নামবে তখন যেতে বাধ্য হবে।
মান্না বলেন, আওয়ামী লীগ মনে করে ভোট হয়ে গেলেই শেষ। এখন সেখানে কত পার্সেন্ট ভোট পড়েছে, কত মানুষ ভোট দিয়েছে সেটা তারা বলে না। তারা মঞ্চ সাজিয়েছে তাতেই শেষ। ৭ জানুয়ারিতে কি কোনো ভোট হয়েছে? সেটা কোনো ভোটই হয়নি। সেখানে ১ পার্সেন্ট ভোট পড়েছে, না কি ৫ পার্সেন্ট ভোট হয়েছে সেটা তারা দেখে না। তাই এই নির্বাচনে এই সরকারের কোনো প্রাপ্তি নেই। তারা কেবল ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততায় উদ্বিগ্ন ভারত
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধ ও অস্ত্রসংকট নিয়ে কংগ্রেসে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষাসচিব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরবও!
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের মৃত্যুদ- কার্যকর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি অটুট, মার্কিন গোয়েন্দা বিভাগের স্বীকারোক্তি
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে ঢুকছে তুরস্ক ও কাতার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ ফ্লোরিডায় দাবানলে ১১ হাজার একর এলাকা ভস্মীভূত
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ফাইবার-অপটিক’ ড্রোনের কাছে অসহায় ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখানে কোনো ইসরায়েলি ঘাঁটি নেই -ইরাক
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসী ড্রাম্পকে ‘মাঠে’ পরাজিত করেছি; ভাববে না কূটনীতিতে বিজয়ী হবে: ড্রাম্পকে বেলায়েতি
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে চীনের ৪ দফা প্রস্তাব, ইরানের সমর্থন
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












