২৭৫০ টাকার চামড়া ৫০ হাজার টাকায় বিক্রি সম্ভব -বিটিএ চেয়ারম্যান
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২০ জুন, ২০২৩ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
২৭৫০ টাকার পাকা চামড়া থেকে ৫০ হাজার টাকা দেশি কিংবা বিদেশি বাজারে বিক্রি সম্ভব হবে বলে মনে করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) চেয়ারম্যান মোহাম্মদ শাহীন আহমেদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে ‘চামড়া খাতের টেকসই উন্নয়নে করণীয়’ সেমিনারে এ তথ্য জানান তিনি। ইআরএফ ও বিটিএ আয়োজিত সেমিনারের সার্বিক সহযোগিতা করে দ্য এশিয়া ফাউন্ডেশন।
বিটিএর চেয়ারম্যান বলেন, আসছে ঈদে ৮৫ লাখ (৪০ লাখ গরু ও ৪৫ ছাগল) পশু কোরবানি হতে পারে। এখানে পশু কেনাবেচা হতে পারে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা।
তিনি বলেন, গরুর আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা এবং চামড়ার আনুমানিক সাইজ ২২ বর্গফুট। এমন কোরবানির লবণবিহীন কাঁচা চামড়া কেনার মূল্য ৮৫০ টাকা। অন্যান্য প্রসেসিংয়ে ব্যয় হয় ১৯০০ টাকা। একটি পাকা চামড়ার মূল্য হয় ২৭৫০ টাকা। স্থানীয় বাজারে বা বিদেশি রপ্তানিযোগ্য ১০ জোড়া উন্নত মানের জুতা আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বিক্রি করা সম্ভব।
মিলনায়তনে স্বাগত বক্তব্য দেন দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিএর চেয়ারম্যান মোহাম্মদ শাহীন আহমেদ ও বিটিএ প্রকল্প ও প্রোগ্রামের প্রধান রেহানা আক্তার রুমা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)