রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

২৬ টাকায় বীজ কিনে ১২ টাকায় আলু বিক্রি

-পুঁজি হারানোর শঙ্কায় চাষি
এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, রাত ৩:০৩
২৬ টাকায় বীজ কিনে ১২ টাকায় আলু বিক্রি
নিজস্ব প্রতিবেদক:
শস্যভান্ডারখ্যাত দিনাজপুরে নতুন আলু বাজারে তুলে প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না কৃষকরা। বর্তমানে ১১-১২ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন তারা। অথচ ২৬ টাকা কেজিতে এসব আলুর বীজ কিনেছেন কৃষকরা। পাশাপাশি সার ও কীটনাশকের দাম বাড়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে। সেইসঙ্গে পরিবহন খরচ দিয়ে বাজারে আলু এনে লোকসান গুনতে হচ্ছে তাদের। এ অবস্থায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন অনেক কৃষক।
এদিকে, দাম কম পাওয়ায় হিমাগার থেকে গত বছরের আলুও তোলেননি অনেক কৃষক ও ব্যবসায়ী। নির্ধারিত সময়ের বেশি সময় ধরে হিমাগারে আলু রাখায় লোকসান গুনতে হচ্ছে উভয়ের।
কৃষকরা জানিয়েছেন, ২৬ টাকা কেজিতে বীজ কিনে জমিতে রোপণ করেছেন। সেই আলু ১১-১২ টাকায় বিক্রি করছেন। উৎপাদনসহ যাবতীয় খরচ দিয়ে আলু চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে তাদের।
জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলায় হিমাগারের সংখ্যা ১৩টি। সবগুলো হিমাগার মিলিয়ে আলু ধারণক্ষমতা এক লাখ ১৬ হাজার ১০ মেট্রিক টন। এর মধ্যে ৬৫ শতাংশ আলু বীজের। বাকিগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পরিকল্পনা অনুযায়ী উৎপাদন এবং আলুর বহুমুখী ব্যবহার সম্ভব হলে কৃষক ও ব্যবসায়ীরা লাভবান হতেন।’
আলু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় আছি জানিয়ে সদর উপজেলার উলিপুর এলাকার কৃষক ফখরুল ইসলাম বলেন, ‘বর্তমানে বাজারে আলুর কেজি ১১-১২ টাকায় বিক্রি করছি। এতে এক বিঘা জমির আলু বিক্রি করে ৪০-৪৫ হাজার টাকা পাওয়া যাবে। অথচ আলু চাষে প্রতি বিঘায় ৫০-৫৫ হাজার টাকা খরচ হয়েছে। ফলে আমার লোকসান হচ্ছে। যদি ১৫-১৬ টাকা দরে বিক্রি করতে পারতাম তাহলে লোকসান না হলেও খরচটা উঠতো।’
প্রতি বছর লাভের আশায় আলু চাষ করে লোকসান দিচ্ছি উল্লেখ করে এই কৃষক বলেন, ‘প্রতি বছর লোকসান দিতে হয়। বিঘাপ্রতি কোনও কোনও বছর ১০-৩০ হাজার টাকা লোকসান হয়। আলু চাষ করে এভাবে কতবার লোকসান দেবো? আগামী বছর আলুর পরিবর্তে অন্য ফসল চাষ করবো।’
২৬ টাকায় বীজ কিনে ১২ টাকায় আলু বিক্রি করছি জানিয়ে একই এলাকার কৃষক নাগিব মোর্শেদ বলেন, ‘এক বিঘা জমিতে ৫০ কেজির ১৩-১৪ বস্তা আলু বীজ লাগে। প্রতি কেজি বীজ ২৬ টাকায় কিনেছি। এবার সার, কীটনাশক, জমি চাষ ও শ্রমিক খরচসহ প্রতি বিঘায় ৫০-৬০ হাজার টাকা খরচ হয়েছে। সবকিছুর দাম বেড়েছে, তবে আলুর দাম বাড়েনি। বিঘায় প্রায় ৮০ বস্তা আলু হয়। এক বিঘা জমির আলুর দাম যদি এক লাখ টাকা হতো তাহলে খরচ বাদে কিছুটা লাভ হতো। কিন্তু এবার ১২ টাকা দাম পাচ্ছি। এই দাম পেলে পুঁজি হারানো ছাড়া কোনও পথ দেখি না।’
আলু চাষ করে কৃষকদের লোকসান হচ্ছে জানিয়ে দিনাজপুরের আলু ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, ‘বর্তমানে নতুন আলু ১১-১২ টাকা কেজি দরে বিক্রি করছেন কৃষকরা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫-১৮ টাকায়। এতে লোকসান হচ্ছে কৃষকদের। উৎপাদন ভালো হওয়ায় বাজারে চাহিদার তুলনায় আমদানি বেশি। তাই আলুর দাম কম।’
পুরাতন আলুতেও লোকসান হচ্ছে উল্লেখ করে এই ব্যবসায়ী বলেন, ‘গত বছর হিমাগারে যে আলু রেখেছিলাম, কেনা থেকে শুরু করে এখন পর্যন্ত কেজিপ্রতি খরচ পড়ছে ১৯ টাকা। অথচ সেই আলু বিক্রি করতে হচ্ছে ১৩-১৫ টাকায়।’
দিনাজপুর শহরের আলু ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, ‘বাজারে নতুন আলুর দাম বেশি থাকলে পুরাতন আলু কিনতেন ক্রেতারা। কারণ তখন পুরাতন আলু কম দামে পাওয়া যেতো। কিন্তু এখন নতুন আলুর দামই কম। পুরাতন আলু কেউ কিনতে চায় না। ফলে পুরাতন এবং নতুন আলুতে লোকসান হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের।’
একই কথা বলেছেন পূর্ণভবা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক রেজাউল। তিনি বলেন, ‘আমাদের হিমাগারে আলু রাখা ও নেওয়ার নির্ধারিত সময় হচ্ছে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত। কিন্তু আলুর দাম কমে হওয়ায় নির্ধারিত সময়ের বাইরেও হিমাগারের মেশিন চালানো লাগছে। এক মাসের বিদ্যুৎ বিল প্রায় ১২ লাখ টাকার মতো আসে। এই টাকা পুরোটাই লোকসান। বীজ আলু তোলার সর্বশেষ সময় ৩০ অক্টোবর পর্যন্ত। খাওয়ার আলু তোলা শেষ হয় নভেম্বর পর্যন্ত। কিন্তু আলুর দাম কমে যাওয়ায় গত দুই বছর ধরে জানুয়ারি পর্যন্ত আলু ডেলিভারি হচ্ছে। কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু তুলতে চান না। কারণ তাদের যাতায়াত খরচটাই উঠছে না। ২৫ টাকার বীজ আলু যদি পাঁচ টাকায় বিক্রি হয় তাহলে কি গ্রাহকরা তুলবে? এতে কৃষক থেকে শুরু করে হিমাগার মালিকদের লোকসান হচ্ছে। কৃষকদের আলু যদি ৩০ টাকায় বিক্রি হতো তবে লাভ হতো। কিন্তু কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু না তুললে আমাদের লোকসান হয়।’
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৫ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৫ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৫ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৫ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৫ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৫ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৫ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৫ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৫ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৫ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৬ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৬ ঘণ্টা আগে