২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অস্ত্র-সামরিক সরঞ্জাম রপ্তানিতে রেকর্ড
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
গত ২০২৪ সালে বহির্বিশ্বে রেকর্ড পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৭০ কোটি ডলারের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে কোনো বছর এত বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেনি দেশটি।
এমনকি গত বছরের আগের বছর অর্থাৎ ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির হার বেড়েছে ২৯ শতাংশ।এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সাবেক বাইডেনের বিদায়ের এ বছরটিতে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ৩টি মার্কিন কোম্পানির যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম।
এই কোম্পানিগুলো হলো লকহিড মার্টিন, জেনারেল ডায়নামিক্স এবং নর্থরোপ গ্রুমান। ব্যাপকমাত্রায় বিক্রির ফলে বৈশ্বিক পুঁজিবাজারে অস্থিরতা সত্ত্বেও এই ৩ কোম্পানির শেয়ারের দাম বছরজুড়েই চড়া ছিল। দেশটির নতুন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির শীর্ষ নেতা ট্রাম্পও এ ইস্যুতে বেশ মনোযোগী।
সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলেছে, “অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রয় ও রপ্তানি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ। কারণ এর সঙ্গে দীর্ঘমেয়াদী আঞ্চলিখ ও বৈশ্বিক নিরাপত্তার ব্যাপারটি গভীরভাবে সম্পর্কযুক্ত।”
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত বছর তুরস্কে ২ হাজার ৩০০ কোটি ডলার এবং ইসরায়েলের কাছে ১ হাজার ৮৮০ কোটি ডলার মূল্যের এফ ১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। একই সময়ে রোমানিয়ায় বিক্রি হয়েছে বেশ কয়েকটি এম১এ২ আব্রামস ট্যাংক, যেগুলোর সম্মিলিত মূল্য ২৫০ কেটি ডলার। তথ্যসূত্র: রয়টার্স
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, দেশে দেশে নিষিদ্ধ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফের বন্ধ হরমুজ প্রণালী, খুলতে দুই শর্ত ইরানের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমঝোতার পর ৫ দিনেই দেড় বিলিয়ন ডলারের তেল রফতানি করলো ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রফতানি করতে পারে ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম, তাহলে আমরা তেলশূন্য হয়ে পড়তাম -সন্ত্রাসী ড্রাম্প
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, বিপদে ভারত
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)