২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড
আল ইহসান ডেস্ক:
গত বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের রেকর্ড হয়েছে। যদিও বাংলাদেশিদের করা ৯৬ শতাংশেরও বেশি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানের এই তথ্য পাওয়া গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে প্রায় ৪৩ হাজার ২৩৬ বাংলাদেশি নাগরিক আশ্রয় চেয়ে আবেদন জমা দিয়েছেন। যা ওই অঞ্চলে একক কোনও দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের আশ্রয় চাওয়া দেশগুলোর মধ্যে ষষ্ঠতম।
ইইউএএ বলছে, গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপের দেশগুলোতে ২৩ হাজার ৩ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন। আর একই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ২০ হাজার ২৩৩ জন বাংলাদেশি আশ্রয় আবেদন জমা দিয়েছেন। ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার ৩৩২ জন নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন। ওই বছরের তুলনায় ২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের হার প্রায় ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইইউএএর পরিসংখ্যানে ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে সর্বাধিক সংখ্যক বাংলাদেশির আশ্রয়ের আবেদনের রেকর্ড হয়েছে। গত বছর ইউরোপের দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে বেশি আশ্রয় আবেদন জমা পড়েছে ইতালিতে। ইইউ প্লাস অঞ্চলে করা বাংলাদেশিদের আশ্রয় আবেদনের প্রায় ৭৭ শতাংশই জমা পড়েছে ইতালিতে।
২০২৪ সালে ইতালিতে আশ্রয় আবেদন করেছেন ৩৩ হাজার ৪৫৫ বাংলাদেশি। যদিও ২০২৩ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের এই সংখ্যা ছিল ২৩ হাজার ৪৪৮। একই বছরে ইতালির পর বাংলাদেশিদের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আশ্রয় আবেদন জমা পড়েছে ফ্রান্স ও আয়ারল্যান্ডে।
গত বছর ইউ প্লাস দেশগুলোতে বাংলাদেশিদের মোট আবেদনের প্রায় ১৫ শতাংশই করা হয়েছে ফ্রান্সে। দেশটিতে মোট ৬ হাজার ৪২৯ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছিলেন। এছাড়া গত বছর আয়ারল্যান্ডে এক হাজার ৬ জন বাংলাদেশি আশ্রয় আবেদন করেছিলেন।
ইইউএএর পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশিদের করা আশ্রয় আবেদনের প্রায় ৪৭ হাজার ৭৭৮টি নিষ্পত্তির অপেক্ষায় ছিল। ওই বছর প্রায় এক হাজার ৯৮৯ জন বাংলাদেশি তাদের আশ্রয় আবেদন প্রত্যাহার করে নেন। ২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন স্বীকৃতির হার ছিল প্রায় ৩.৯ শতাংশ।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।