২০২৪ : অর্থ পাচার, দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি শ্বেতপত্রে
, ১রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ০২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সাল বাংলাদেশের জন্য ছিল বিনিয়োগ স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতার একটি চ্যালেঞ্জিং বছর। বিদায় হতে যাওয়া বছরটিতে প্রকাশিত হয়, শেখ হাসিনা সরকার গত ১৫ বছরে উন্নয়নের ব্যানারে দুর্নীতি ও অনিয়মের গভীর ছাপ রেখে গেছেন। সরকারি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ঘিরে ন্যূনতম ২৮ ধরনের দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে হয় অপচয় ও অর্থ লোপাট। অন্তর্র্বতী সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার বা প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা দেশের পাঁচটি জাতীয় বাজেটের সমান।
মেগা প্রকল্পে লোপাট:
রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে উন্নয়নের নামে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় ছাড়াও পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প, দোহাজারী-কক্সবাজার রেললাইন, পায়রা গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ দেশের সাতটি মেগা প্রকল্পের ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এই সাতটি প্রকল্পের কোনো কোনোটির ব্যয় প্রায় ৯০০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে অর্থ লোপাট করা হয়েছে।
‘ব্ল্যাকহোলে’ ব্যাংকিং খাত:
কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহ দিতে স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ দেয় সরকার। ব্যাংক থেকে ঋণ নিতে কৃষকদের ঘুষ দিতে হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া সড়ক, সেতু, বিদ্যুৎ, অবকাঠামো, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণকাজের জন্য রাজনৈতিক নেতা, আমলা ও তাঁদের সহযোগীদের ঘুষ দিতে হয়েছে ১ লাখ ৬১ হাজার কোটি থেকে ২ লাখ ৮০ হাজার কোটি টাকা।
রাজনৈতিক হস্তক্ষেপ, জালিয়াতি এবং নানা আর্থিক কেলেঙ্কারিতে দেশের ব্যাংকিং খাত ‘ব্ল্যাকহোলে’ পরিণত হয়েছে। এ খাতে লুটপাট হয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অনাদায়ি ঋণের পরিমাণ ৬ লাখ ৭৬ হাজার কোটি টাকা। এই টাকা দিয়ে সাড়ে ১৩টি মেট্রোরেল কিংবা সাড়ে ২২টি পদ্মা সেতু করা যেত। ব্যাংকিং খাতের পরিস্থিতি এমন হয়েছে যে, ১০টি ব্যাংকই প্রযুক্তিগতভাবে দেউলিয়া এবং অকার্যকর।
পুঁজিবাজারে ২০৫ প্রভাবশালীর নেটওয়ার্ক:
অর্থনীতির অন্যতম বড় খাত পুঁজিবাজার। পুঁজিবাজারে ২০৫ প্রভাবশালী উদ্যোক্তা গোষ্ঠী, ইস্যু ম্যানেজার, নিরীক্ষক ও বিনিয়োগকারীর মধ্যে কারসাজির একটি বড় নেটওয়ার্ক গড়ে ওঠে। নামে-বেনামে প্রতারণা, প্লেসমেন্ট-বাণিজ্য এবং শেয়ার কারসাজি করে বাজার ধ্বংস করেছে এই চক্র। এসবের মাধ্যমে জনগণের ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
বিদ্যুৎ খাতের বোঝা ক্যাপাসিটি চার্জ:
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৯৪০ কোটি টাকা। একই সময়ে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই লুটপাট হয়েছে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। তথ্যপ্রযুক্তি খাতেও বড় পরিসরে দুর্নীতির হয়েছে। এ খাতের ২২টি প্রকল্পের জন্য বরাদ্দ করা ২৫ হাজার কোটি টাকার বড় অংশ নিয়ে অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)