২০২১-২০২২ অর্থবছরে ৭৪০৪২.৬৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানি হয়েছে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ থেকে ৭৪০৪২.৬৭ মেট্রিক টন মৎস্য ও মৎস্যপণ্য বিশ্বের ৫০টিরও বেশি দেশে রপ্তানি হয়েছে। এসবের মূল্য প্রায় ৫ হাজার ১৯১ কোটি ৭৫ লাখ টাকা।
তিনি সংসদে জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের ২০১৬-২০১৭ অর্থ বছর থেকে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। ২০২১-২০২২ আর্থিক সালে বাংলাদেশের মাছের চাহিদার পরিমান ৪৬.৬৪ লাখ মেট্রিক টন এবং ওই আর্থিক সালে বাংলাদেশের মোট মাছ উৎপাদিত হয়েছে ৪৭.৫৯ লাখ মেট্রিক টন। ’
তিনি বলেন, বাংলাদেশ থেকে চিংড়ি, রুই, কাতলা, মৃগেল, কাঁকড়া, কুঁচিয়া, পাংগাস, পাবদা, তেলাপিয়া, শোল, কৈ, শিং, মাগুর ইত্যাদি প্রজাতির স্বাদু পানির মাছ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, রপ্তানি হয়ে থাকে।
মন্ত্রী বলেন, বিদেশ থেকে বাংলাদেশে রুই, কাতলা, বোয়াল, আইর, রূপচাদা, শেডফিস, স্যামন, মুলেট ইন্ডিয়ান মেকারেল, চাপিলা, ইচরিমলা ইত্যাদি মাছ আমদানি হয়ে থাকে। মিয়ানমার, ভারত, চীন, ওমান, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে বাংলাদেশে মাছ আমদানি করে থাকে।
২০২১-২২ অর্থ বছরে বিদেশ থেকে বাংলাদেশে ১,০২.৭৩২ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে, যার অর্থ মূল্য ৬৩৪ কোটি ৪৫ লাখ টাকা।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।