১৬১ দিয়ে শুরু করা রাবির শিক্ষার্থী এখন ৩০ হাজার
রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংক্ষিপ্তভাবে রাবি নামে পরিচিত। ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয় দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠানটি।
প্রথমে ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। শিক্ষকও রয়েছেন এক হাজারের অধিক।
ঐতিহাসিক বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছে অসামান্য অবদান। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের অগ্রণী ভূমিকা। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।