১৫০ টাকার মুরগি ২৫০, ভয়াবহ হচ্ছে দেশের অবস্থা -জাতীয় পার্টি
, ১২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৫ মার্চ, ২০২৩ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশে ‘নীরব দুর্ভিক্ষে’র পদধ্বনি শোনা যাচ্ছে, এ বিষয়ে সরকার নির্বিকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (কাজী জাফর অংশ) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
তিনি বলেন, রমাদ্বান শরীফের আগে এক মাসের ব্যবধানে বিদ্যুতের দাম তিনবার বাড়ার ফলে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। দেশের অবস্থা দিন দিন ভয়াবহ হচ্ছে। ১৫০ টাকার ব্রয়লার মুরগি ২৫০ টাকায় উঠেছে। ৯০ টাকা ডজনের ফার্মের মুরগির ডিম ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন রাস্তায় পদযাত্রা কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তিনি।
সরকারের পদত্যাগ, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ১০ দফা দাবি আদায়ে এই পদযাত্রা করে ১২ দলীয় জোট।
মোস্তফা জামাল হায়দার বলেন, জনগণের ভোটাধিকার আদায়ে বিরোধীদলের আন্দোলনে ভ্রুক্ষেপ না করে অসৎ উপায় উদ্ভাবনের নেশায় সরকার বিভোর হয়ে আছে। সরকারের এ অশুভ চিন্তা ২০২৪ সালে বাস্তবায়ন হতে দেবে না জনগণ।
এসময় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, দ্রব্যমূল্যের লাগাম টেনে না ধরে আরও মূল্যবৃদ্ধির ব্যবস্থা করে সরকার অভাবী মানুষের সঙ্গে নিষ্ঠুর তামাশা করে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)