১২৫ বছরের রেকর্ড তাপমাত্রা জাপানে
১২৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর মাস রেকর্ড করেছে জাপান। পূর্ব এশিয়ার এই দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, ১৮৯৮ সাল থেকে অর্থাৎ ১২৫ বছর আগে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে জাপান তার সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর পার করেছে।
এছাড়া মানবসভ্যতার ইতিহাসে ২০২৩ সালও সবচেয়ে উষ্ণ বছর হিসেবে রেকর্ডভুক্ত হতে চলেছে। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জাপানের আবহাওয়া সংস্থা সোমবার জানিয়েছে, সদ্য সমাপ্ত সেপ্টেম্বরের গড় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২.৬৬ ডিগ্রি সেলসিয়াস (৩৬.৭৮ ডিগ্রি ফারেনহাইট) বেশি। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘১৮৯৮ সালে পরিসংখ্যানের রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। ’
অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও সুইজারল্যান্ডসহ বিশ্বের বহু দেশে সেপ্টেম্বরকে উষ্ণতম মাস রেকর্ড করা হয়েছে।
ফরাসি আবহাওয়া কর্তৃপক্ষ মেটিও-ফ্রান্স বলেছে, পশ্চিম ইউরোপের এই দেশটিতে সেপ্টেম্বরের গড় তাপমাত্রা হবে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৯১-২০২০ সময়ের চেয়ে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
এছাড়া ১৮৮৪ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যও এবার নিজেদের উষ্ণতম সেপ্টেম্বর রেকর্ড করেছে।
গড় তাপমাত্রার এই বৃদ্ধি ইতোমধ্যেই বিশ্বের পানিবায়ুর ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করেছে। একইসঙ্গে বিলুপ্তির ঝুঁকিতে ফেলেছে অনেক প্রাণী ও উদ্ভিদ প্রজাতিকে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।