১২টি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মাঠে ফিরলেন ডিসিরা
তিন দিনের সম্মেলন শেষে সরকারের ১২টি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মাঠে ফিরেছেন জেলা প্রশাসকরা (ডিসি)। তাদেরকে আইন ও বিবেক খাটিয়ে প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা। এখন থেকেই তাদের নির্বাচন সংক্রান্ত কাজ শুরুর জন্য বলা হয়েছে। নির্ভয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কালোবাজারি, মজুতদার ও বাজার সিন্ডিকেট খুঁজে বের করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়।
জেলা প্রশাসকদের তিন দিনব্যপী সম্মেলন শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। তিন কার্যদিবসে মোট ৩৪টি পৃথক কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়।
১২ নির্দেশনার মধ্যে আরও আছে- সরকারি সম্পদ জবরদখল রোধ, খাল, নদী, পুকুরসহ প্রাকৃতিক পানির স্থান সংরক্ষণ, সরকারি সম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ নির্বিঘœ করা, সার, বীজসহ কৃষি উপকরণের সহজলভ্যতা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তদারকি, শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতিরোধে পদক্ষেপ নেওয়া, চিকিৎসা সেবায় হয়রানি বন্ধ এবং সব ধরনের সেবা পর্যায়ক্রমে অনলাইনে দেওয়া। একাধিক ডিসির সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।