১১ বছর পর চালু হচ্ছে ‘রামসাগর এক্সপ্রেস’
, ১৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ রবি’ ১৩৯১ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১১ বছর পর গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চালু হচ্ছে ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ট্রেনটির উদ্বোধন করবেন।
এদিকে, ট্রেনটি চালুর খবরে উত্তরের তিন জেলা গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুরের মানুষের মনে আনন্দের পাশাপাশি স্বস্তি বিরাজ করছে। তাদের আশা, এই ট্রেনের মাধ্যমে গাইবান্ধা থেকে রংপুর-দিনাজপুরগামী যাত্রীদের যেমন ভোগান্তি কমবে তেমন অর্থের সাশ্রয় হবে। একই সঙ্গে ব্যবসা-বানিজ্যের প্রসার ঘটবে বলেও আশা করছেন তারা।
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপনের ব্যক্তিগত সহকারী তারেক আহমেদ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু করা হচ্ছে। এই অঞ্চলের সব শ্রেণি পেশার মানুষের কথা চিন্তা করে ট্রেন চালু নিশ্চিত হয়েছে। সকাল ১০টায় ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চালুর উদ্বোধন করবেন রেলমন্ত্রী নাহিদ হাসান সুজন। গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে জংশন থেকে আগামী ৩০ আগস্ট থেকে চলাচল শুরু করবে ট্রেনটি।
সংসদ সদস্য মাহাবুব হাসান রিপনের দেওয়া তথ্য সূত্রে যায়, রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের মানুষের যাতয়াতের জন্য রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া থেকে সকাল ৫টা ৩০ মিনিটে ছাড়বে। দিনাজপুর পৌঁছবে দুপুর ২টা ৫০ মিনিটে। আবার দিনাজপুর থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত ১টা ৩০ মিনিটে। এছাড়া সাপ্তাহিক ছুটি হিসেবে বোনারপাড়া স্টেশন থেকে ট্রেন বন্ধ থাকবে জুমুয়াবার আর দিনাজপুরে বৃহস্পতিবার বন্ধ থাকবে।
প্রসঙ্গত, সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় আন্তঃনগর ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেন। সে সময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো ট্রেনটি। সকাল সাড়ে ৬টায় বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে মাত্র সাড়ে চার ঘণ্টায় পৌঁছাতো দিনাজপুরে। কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু জনবল সংকটসহ নানা অজুহাত দেখিয়ে তিন বছরের মাথায় ২০১২ সালের ২৪ আগস্ট বন্ধ করে দেওয় হয় ট্রেনটি।
ট্রেনটি বন্ধ হওয়ার পর থেকেই সংকট উত্তরণে আন্দোলন করেন গাইবান্ধা-রংপুরের নাগরিক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। ট্রেনটি চালুর দাবিতে জোড়ালো আন্দোলন হয় ২০২০ সালে। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় ট্রেনটি পুনরায় চালুর দাবিতে বোনারপাড়া রেলওয়ে স্টেশনে গণমিছিল সমাবেশ ও ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন দুপুরে ৩০ মিনিট অবোরোধ করে রাখেন স্থানীয়রা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












