১০ হাজার কোটির ‘বিলাসী’ বিশ্ববিদ্যালয়ের কী হবে?
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ রবি , ১৩৯২ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে ১৩টি। এ ছাড়া প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে পাঁচটি। এরপরও শুধুমাত্র আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’-এর প্রতি আনুগত্য দেখিয়ে অনুমোদন দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের। শুধু বিশ্ববিদ্যালয় অনুমোদনই নয় বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দেরও প্রস্তাব করা হয়। যদিও সমালোচনার মুখে এই বরাদ্দ প্রস্তাব আর চূড়ান্ত হয়নি। খাত বিশেষজ্ঞরা বলছেন, এই বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পটি ছিল একটি বিলাসী প্রকল্প। শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বকে খুশি করার জন্য প্রকল্প নেয়া হয়েছিল। দেশে এত বিশ্ববিদ্যালয় থাকার পরও এমন একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই। এ ছাড়া ডিজিটাল নাম দিয়ে বিশ্ববিদ্যালয় প্রকল্প থেকে হাজার কোটি টাকা লোপাটের চেষ্টায় ছিল একটি পক্ষ।
২০১৬ সালে সংসদে বিশ্ববিদ্যালটি স্থাপনের আইন হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাত্র ৫০ একর জমির ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপনের জন্য বাজেট দেয়া হয় ১০ হাজার ১০০ কোটি টাকা। এই বিপুল অর্থের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) জমা দেয়া হয়। জমি অধিগ্রহণ ও অবকাঠামো খাতে ব্যয় ধরা হয় ৪ হাজার ৫৮০ কোটি টাকা। বাকি টাকার বেশির ভাগই খরচ হওয়ার কথা কেনাকাটায়।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ৬ মাসের সেমিস্টার ফি সাত হাজার টাকা থেকে ১২ হাজার টাকা করা হয়েছে। কেউ অকৃতকার্য হলে এখন ২১ হাজার টাকা দিয়ে আবার পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তাদের দাবি প্রযুক্তিগত শিক্ষার বাইরে তাদের নগণ্য প্রাকটিক্যাল কার্যক্রম। ২০২২ সালের ইউজিসির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীপ্রতি সর্বোচ্চ ব্যয় এই বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীপ্রতি ব্যয় দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ সাড়ে সাত লাখ টাকা। আগের বছর যা ছিল নয় লাখ ২৫ হাজার টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)