১০ মিনিটের ফ্লাইওভার পাড়ি দিতে ২ ঘণ্টা!
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
২০১৩ সালের অক্টোবরে চালু হয় হানিফ ফ্লাইওভার। প্রায় সাড়ে ১১ কিলোমিটার দৈর্ঘ্যের উড়ালসড়কটি শনির আখড়া থেকে যাত্রাবাড়ি, সায়েদাবাদ, গুলিস্তান হয়ে চানখারপুল গিয়ে শেষ হয়েছে।
হানিফ ফ্লাইওভারে সবসময় ঢাকামুখী অংশে যানজট লেগে থাকে। এর অন্যতম কারণ ফ্লাইওভার থেকে গাড়িগুলো বের হওয়ার প্রধান দুই পয়েন্ট- গুলিস্তান ও চানখারপুলের নাজুক চিত্র! মূলত এই দুটি টোল প্লাজা দিয়ে সাধারণ যাত্রীরা ঢাকায় প্রবেশ করেন।
মাত্র দুই লেনের গুলিস্তান ও এক লেনের চানখারপুলের প্রবেশদ্বারে সবসময়ই যানবাহনের ‘জটলা’ লেগে থাকে। যে কারণে টোল প্লাজার সামনে এসে কচ্ছপের গতিতে এগোতে থাকে পরিবহনগুলো।
হানিফ ফ্লাইওভারের গোলাপবাগ দিয়ে কমলাপুর, সায়েদাবাদ, মালিবাগ, রামপুরাগামী যানবাহন নামে। গোলাপবাগে নামতে গিয়েও প্রতিদিন যানজটে আটকে থাকতে হয়। সরেজমিনে দেখা গেছে, ফ্লাইওভার থেকে নামার আগেই বাসগুলো দাঁড় করিয়ে যাত্রী নামায়। ফলে পেছনে থাকা গাড়িগুলো আটকে যায়। এ ছাড়া ফ্লাইওভার থেকে দূরপাল্লার বাসগুলো নেমে সায়েদাবাদ কাউন্টারে যাত্রী নামায়। যাত্রী নামাতে সময় নেওয়ায় সেখানেও যানজট তৈরি হয়।
ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার বহির্গমন অংশের মুখে লোকাল বাসের স্টপেজ। ফ্লাইওভার থেকে নেমে বাসগুলো ইউটার্ন নেয় টোল প্লাজার সামনে থেকে। ফলে এ অংশের ফ্লাইওভার থেকে নামতে যাত্রীদের দীর্ঘ যানজটে পড়তে হয়।
এ ছাড়া গুলিস্তানের মতো ব্যস্ত এলাকায় ফ্লাইওভার থেকে গাড়িগুলোকে নামতে বেশ বেগ পেতে হয়। সাধারণ মানুষ, ফুটপাত ও মার্কেটে আসা মানুষের প্রচ- চাপ রয়েছে সেখানে। রাস্তা সংকুচিত হয়ে এক লেনে চলাচল করতে হয় যানবাহনগুলোকে। কচ্ছপের গতিতে গাড়িগুলো চলায় একপর্যায়ে সেখানে তৈরি হয় দীর্ঘ যানজট।
ফ্লাইওভারের ঢাকা মেডিকেল প্রান্তের অবস্থা আরও করুণ। এখানে রাত-দিন দীর্ঘ যানজট লেগে থাকে। গুলিস্তান থেকে এই প্রান্তের উড়ালসড়ক এক লেনের হওয়ায় একটার পেছনে আরেকটা গাড়ি আটকে থাকে। পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার যানবাহন চানখারপুল দিয়ে চলাচল করায় ফ্লাইওভারের গাড়িগুলোকে দীর্ঘ সময় আটকে রাখতে হয় ট্র্যাফিক পুলিশকে। ফলে ফ্লাইওভারে যানজট বাড়তে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)