১০ বছরের মধ্যে সর্বনিম্ন গাড়ি বিক্রি
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, উচ্চ মূল্যস্ফীতি ও চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে।
গত বছর বাংলাদেশে ব্যক্তিগত গাড়ির বিক্রি ১০ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। এজন্য সংশ্লিষ্টরা মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, উচ্চ মূল্যস্ফীতি ও চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করেছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১০ হাজার ৭৮৪টি ব্যক্তিগত গাড়ি নিবন্ধিত হয়েছে, যা ২০২২ সালে ছিল ১৬ হাজার ৬৯৫টি। এই পরিসংখ্যানে ৩৫ শতাংশ গাড়ি বিক্রি কমার তথ্য উঠে এসেছে।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বিআরটিএর নিবন্ধনের পরিসংখ্যান থেকে গাড়ি বিক্রির সঠিক তথ্য পাওয়া যায়, কারণ নিবন্ধন ছাড়া কোনো গাড়ি রাস্তায় নামার সুযোগ নেই।
জাপানি রিকন্ডিশন্ড গাড়ির আমদানিকারক ও খুচরা বিক্রেতা মোটরস বে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বিপু বলেন, মার্কিন ডলারের মূল্য বৃদ্ধিতে গাড়ির দাম বৃদ্ধি ও অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির কারণে মূলত গাড়ির বিক্রি কমেছে।
তার মতে, গত দেড় বছরে মার্কিন ডলারের দাম প্রায় ২৬ শতাংশ বেড়েছে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানি শুল্কও বেড়েছে। ফলে, গত বছর গাড়ির দাম অন্তত ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এতে এসব গাড়ি মধ্যবিত্ত গ্রাহকদের নাগালের বাইরে চলে গেছে।
তবে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি মধ্যম আয়ের মানুষের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারেনি, যা তাদের গাড়ির কেনার মতো ব্যয় থেকে দূরে রেখেছে। এমন পরিস্থিতিতে যারা গাড়ি কিনতে চেয়েছিলেন, তাদের মনোভাবও বদলেছে।
এছাড়া আমদানিকারকরা চাহিদা অনুযায়ী গাড়ি আনতে পারছেন না, কারণ ঋণপত্র (এলসি) খুলতে শতভাগ মার্জিন দিতে হয় এবং ব্যাংকগুলোও এলসি খোলার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি ও
অটো মিউজিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিব উল্লাহ ডন বলেন, দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা ও রাজনৈতিক অস্থিরতার কারণেও গাড়ির বিক্রি কমে গেছে।
তার মতে, ধর্মঘট ও অবরোধসহ রাজনৈতিক অস্থিরতার কারণে গত ছয় মাসে খুব কম মানুষই গাড়ি কিনেছেন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।