১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
চট্রগ্রামে ১০ ট্রাক অস্ত্র আইনের মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গত মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।
একই আদেশে এই মামলায় ১৪ জন আসামির ৫ জন খালাস, বিভিন্ন মেয়াদে ৫ জনকে সাজা দেয়া হয়। এছাড়া এই মামলার অন্য আসামিদের মধ্যে ৪ জন মারা গেছেন। আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন।
লুৎফুজ্জামান বাবর ছাড়া খালাসপ্রাপ্ত অপর চারজন হলেন-রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।