১০১ কিলোমিটার রেললাইন দৃশ্যমান হবে আজ
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আর মাত্র এক মাস পরেই বহু প্রতীক্ষিত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ নভেম্বর এই রেললাইন উদ্বোধন করবেন বলে প্রকল্প সূত্রে জানা গেছে। এছাড়া রেললাইনের দোহাজারী থেকে কক্সবাজার অংশ বসানোর শতভাগ কাজও শেষ হয়ে যাচ্ছে আজ।
প্রকল্প পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান জানান, দোহাজারী-কক্সবাজার ১০১ কিলোমিটার রেললাইনের সাতকানিয়া অংশে মাত্র ১০০ মিটারের কাজ বাকি ছিল। সেটিও রোববার মধ্যরাত অথবা গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। অর্থাৎ সোমবারের মধ্যেই দোহাজারী-কক্সবাজার ১০১ কিলোমিটার রেললাইন পুরোপুরি দৃশ্যমান হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১২ নভেম্বর বহু প্রত্যাশিত এ রেললাইন উদ্বোধন করবেন বলে জানতে পেরেছি। তবে তার আগেই এ রুটে কয়েক বার পরীক্ষামূলক ট্রেন চালিয়ে আমরা দেখব কোথাও কোনো ত্রুটি-বিচ্যুতি আছে কিনা। পরীক্ষামূলক চালনার অংশ হিসেবে গতকাল কক্সবাজার থেকে চকরিয়া পর্যন্ত ৮০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়েছে বলে জানান তিনি।
এখন পর্যন্ত প্রকল্পের সামগ্রিক অগ্রগতি ৯০ শতাংশ জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, চলতি মাসেই কক্সবাজারে নির্মাণাধীন আইকনিক রেলওয়ে স্টেশনের কাজ পুরোপুরি শেষ হবে। এখন চলছে মেঝেতে টাইলস স্থাপনের কাজ। এরপর আসবাবপত্র বসানোসহ বাদবাকি কাজগুলো দ্রুত শেষ করা হবে। এছাড়া অন্যান্য স্টেশন ও সড়কের কাজ কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)