১০০ টি চমৎকার ঘটনা
একদিন উনার আম্মা কোনো কাজে খুব ব্যস্ত ছিলেন। ছেলের জন্য তাকের উপর মিষ্টি রাখার কথা উনার খেয়াল ছিল না। পরে যখন খেয়াল হলো, তিনি ছেলেকে ডেকে জিজ্ঞেস করলেন, ‘বাবা! আপনি কি আপনার প্রতিদিনের ছবক্ব আদায় করেছেন?’ ছেলে উত্তর দিলেন, ‘জ্বী করেছি।’ উনার আম্মা আবার বললেন, ‘আর মিষ্টি কি খেয়েছেন?’ ছেলে বললেন, ‘জ্বী মিষ্টিও খেয়েছি।’ উনার আম্মা খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনি মিষ্টি পেয়েছেন কোথায়?’ ছেলে বললেন, ‘প্রতিদিন যেখানে পাই, সেখানেই পেয়েছি।’ সুবহানাল্লাহ!
এবার উনার আম্মা বুঝলেন, উনার শিক্ষাদান সার্থক হয়েছে। উনার ছেলে এটাই দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, নিয়মিত নামায কালাম, যিকির ফিকির, ছবক্ব আদায় করলে মহান আল্লাহ পাক তিনি খুশি হয়ে মিষ্টি হাদিয়া করবেন। তাই আজ যখন উনার আম্মা মিষ্টি রাখতে ভুলে গিয়েছেন, তখন মহান আল্লাহ পাক তিনি নিজেই কুদরতীভাবে মিষ্টির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ! এই ছোট্ট বালক তিনি পরবর্তীতে মহান আল্লাহ পাক উনার বিখ্যাত ওলী হযরত খাযা বাবা ফরীদুদ্দীন মাসঊদ গঞ্জে শকর রহমাতুল্লাহি আলাইহি হিসেবে আত্মপ্রকাশ করেন। সুবহানাল্লাহ!
নেককার, পরহেযগার সন্তান সবাই আশা করে। কিন্তু সন্তানকে দ্বীনদার, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালী বানাতে চাইলে পিতামাতাকেও দ্বীনদার, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালী হতে হয়। বিশেষ করে সন্তান মায়ের ছোহবতে বেশি থাকে। তাই মায়ের তাছির সন্তানের উপর বেশি পড়ে। ফলে দেখা যায়, মা যদি আল্লাহওয়ালী হন তাহলে সন্তানও খুব সহজেই আল্লাহওয়ালা, আল্লাহওয়ালী হয়ে যায়। তাই প্রত্যেক পিতামাতার উচিত নিজেদেরকে ও সন্তানদেরকে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালী হিসেবে গড়ে তোলার কোশেশ করা। যেহেতু মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন, “তোমরা সকলেই আল্লাহওয়ালা, আল্লাহওয়ালী হয়ে যাও।” (সূরা ইমরান শরীফ -৭৯)
সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য