১০০ টি চমৎকার ঘটনা
ঘটনা-৭৩ : তোমরা মারা যেওনা, মুসলমান না হওয়া পর্যন্ত
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সামিন, ১৩৯১ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
উনার মুরীদ-মুতাকিদ যাঁরা ছিলেন, উনারা বললেন, হুযূর! আপনার শরীর অসুস্থ। আপনার চিকিৎসা করানো দরকার। হযরত বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথমে বললেন: দেখ, চিকিৎসা করে কি হবে? যিনি সমস্ত চিকিৎসকের চিকিৎসক, সমস্ত হাকীমগণের হাকীম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামীন, তিনি আমাকে অসুস্থতা দান করেছেন। কাজেই এটা আরোগ্য হওয়া দুরূহ ব্যাপার। আমার হায়াত শেষ হয়ে গিয়েছে। আমি আর এখানে থাকতে পারবো না। তবুও মুরীদদের আশা! উনারা বললেন, হুযূর! আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা চিকিৎসা করি? চিকিৎসা করা যেহেতু সুন্নত এবং মুরীদগণ বারংবার আরজি করছিলেন তাই তিনি অবশেষে অনুমতি দিলেন।
হযরত বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনার ছোট ইস্তিঞ্জা মুবারক একটি পাত্রে করে এক বিধর্মী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। সেই ডাক্তার যখন ইস্তিঞ্জা মুবারক দেখলো, সে প্রথমে বুঝতেই পারলো না যে, এটা ইস্তিঞ্জা! সে জিজ্ঞেস করলো, আপনারা এটা কি নিয়ে এসেছেন? এটা থেকে আতর গোলাপের ঘ্রাণ বের হচ্ছে এবং মনে হচ্ছে মহান আল্লাহ পাক উনার যিকির হচ্ছে!
তখন মুরীদ-মুতাক্বিদগণ বললেন, ডাক্তার সাহেব! এটা হযরত বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনার ইস্তিঞ্জা মুবারক। উত্তর শুনে ডাক্তার আশ্চর্য হয়ে বললো, চিকিৎসা পরে হবে! আগে আমাকে হযরত বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনার নিকট নিয়ে চলুন। আমি তওবা করবো! মুসলমান হবো! সুবহানাল্লাহ! সেই মহল্লায় ছিল চারশত বিধর্মী। তারা সবাই তওবা করে মুসলমান হয়ে গেলো। সুবহানাল্লাহ!
হযরত বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনার নিকট জানতে আরজি করা হলো, হে বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি! কি কারণে আপনার এই অবস্থা হয়েছে? তখন হযরত বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি বললেন, একটা আয়াত শরীফ ফিকির করার কারণে আমার ভিতরের কলিজা-গুর্দা সব চূর্ণবিচূর্ণ হয়ে তছনছ হয়ে গিয়েছে। সেগুলোই ইস্তিঞ্জার রাস্তা দিয়ে রক্ত আকারে বের হয়েছে। সবাই জিজ্ঞাসা করলো, কোন সে আয়াত শরীফ, যা আপনার কলিজা-গুর্দা তছনছ করে দিয়েছে? হযরত বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি বললেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন,
يَاَيُّـهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّـقُوا اللهَ حَقَّ تُـقٰتِهٖ وَلاَ تَـمُوْتُنَّ اِلَّا وَاَنـْــتُمْ مُّسْلِمُوْنَ
অর্থ মুবারক: “হে ঈমানদারগণ! মহান আল্লাহ পাক উনাকে ভয় করার মত ভয় করো এবং তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মারা যেও না।” এই পবিত্র আয়াত শরীফ তিলাওয়াত করার পর আমার ভয় হচ্ছিলো আমি প্রকৃত মুসলমান হতে পেরেছি কিনা! সুবহানাল্লাহ!
গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং পঞ্চম হিজরী শতকের মহান মুজাদ্দিদ। এমন অতুলনীয় মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি ফিকির করেছেন যে, তিনি প্রকৃত মুসলমান হতে পেরেছেন কিনা! সুবহানাল্লাহ! এই চিন্তা আমাদের সমস্ত মুসলমানদেরই করা উচিত এবং মৃত্যু আসার পূর্বেই খালিছ তওবা করে হাক্বীক্বী মুসলমান হওয়ার চেষ্টা করা উচিত।
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












