সম্পাদকীয়-১
হোল্ডিং ট্যাক্স ছাড়, তাপ মুক্তি নিরাপদ ফল-সবজি প্রাপ্তি, পরিবেশ উন্নয়ন প্রক্রিয়ায় শহরের প্রতিটি বাড়ির ছাদ হোক একটুকরো বাগান
, ০১ লা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
“ছাদ বাগানে প্রতি গাছে দুই শতাধিক করে আম” শীর্ষক খবরে বলা হয়েছে।
মাত্র ৩শ বর্গফুটের একখ- ছাদে ২৫টি আমের চারা রোপণ করে ভালো ফলনের আশা করছেন আলী হোসেন নামে এক শখের ছাদ বাগানের মালিক। ইতোমধ্যে তার বাগানের প্রতিটা গাছে দুই শতাধিক আম থোকায় থোকায় ঝুলছে।
এছাড়া বারোমাসি জাতের আমগাছের এক ডালে পরিপক্ব আম, অন্য ডালে আমের গুটি এবং অপর ডালে আমের মুকুল শোভা পাচ্ছে।
তার ছাদ বাগানে আমগাছ ছাড়াও রয়েছে মালটা, কমলা, আনার, লেবু, বেগুনসহ বিভিন্ন সবজির খেত। তাকে দীর্ঘদিন থেকেই কোনো সবজি কিনে খেতে হয় না।
আলী হোসেনের এই শখের আম বাগানের মতো যদি শহরের অনেকেই বাগান করেন তাহলে হয়তো বাজারের ভেজাল আমের ওপর নির্ভরশীল না হয়ে একদম তরতাজা আম খাওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করেন অভিজ্ঞমহল।
উল্লেখ্য, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য। অক্সিজেন আসে গাছ থেকে। কিন্তু ঢাকায় প্রয়োজন মতো গাছ নেই। আবার বিভিন্ন কারণে গাছ কাটা হচ্ছে। অপরদিকে ঢাকায় বিপুল সংখ্যক ভবনের ছাদ ফাঁকাই থাকে। এসব ভবনের ছাদে বাগান করে গাছের সংখ্যা বাড়ানো যায়। ঢাকায় হাজার হাজার কলকারখানা এবং যানবাহন প্রতিদিন যে বিশাল পরিমাণ কার্বনডাই-অক্সাইড বাতাসে ছাড়ছে তা শোষণের জন্য প্রয়োজনীয় গাছ নেই। তাই ঢাকায় বিশাল সংখ্যক ছাদের খোলা স্থানে গাছ লাগানো উচিত। ছাদ বাগানের কারণে গাছ থেকে প্রাপ্ত অক্সিজেনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি ছাদ বাগান থেকে প্রাপ্ত শাকসবজি, ফলমূল, মসলার কৃত্রিম সংকট হ্রাস পাবে। ছাদে নিজস্ব বাগানের কারণে কীটনাশক এবং ফরমালিনের ভয়ও থাকবে না। ছাদে বাগান করার কারণে একদিকে যেমন বাসায় গরম কম হবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। তাই রাজধানীর ঢাকার পরিবেশে ভারসাম্য রক্ষার্থে প্রচার-প্রচারণার মাধ্যমে জনসাধারণকে ছাদ বাগানের উপকারিতা সম্পর্কে জানানো উচিত।
পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভা এলাকাগুলোতে পরিকল্পিতভাবে ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্স রিব্যাট (গৃহকরে ছাড়) পাবেন নগরবাসী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ছাদ বাগানের মাধ্যমে নাগরিকরা এ সুবিধা নিতে পারেন।
সাম্প্রতিক অপর একটি গবেষণায় দেখা গেছে, ছাদে সবজি, ফুল ও ফল বাগান করা হলে সংশ্লিষ্ট ভবনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। ছাদে, বাড়ির আঙ্গিনা ও খালি জায়গার বাগানে বিভিন্ন প্রজাতির পাখি, কীটপতঙ্গ ইত্যাদি গাছের ফুলে-ফলে বসে। এতে জীববৈচিত্র্য সংরক্ষিত হয়, পরাগায়ন সুসম্পন্ন হয়, পরিবেশ দূষণ মুক্ত থাকে। পাখি ক্ষতিকারক পোকা-মাকড়গুলো খেয়ে কীটপতঙ্গের আক্রমণ থেকে সবজি এবং ফল-ফলাদি রক্ষা করে। অতীতে ছাদে বাগান করা অনেকের শখ থাকলেও এখন এটিকে একটি অর্থনৈতিক খাত হিসেবে গুরুত্ব দেয়া হচ্ছে। অনেকেই সফলভাবে ছাদে শাকসবজি ও ফল-ফলাদি উৎপাদন করে প্রচুর লাভবান হচ্ছেন। ব্যক্তি মালিকানাধীন বাড়ির ছাদ ছাড়াও এপার্টমেন্ট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান, সরকারি অফিসের ছাদে বাগান করে শহরাঞ্চলে সবুজের পাশাপাশি পরিবেশ উন্নত করার দুর্দান্ত প্রয়াস। শহরাঞ্চলের ছাদে বাগান সৃজন এখন আর শৌখিনতায় সীমাবদ্ধতা নেই। নিরাপদ সবজি দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদাপূরণ এবং অবসর কাটানো সহ বহুমুখী উপকরণ ও উপকারের উৎস- এই ছাদ বাগান। বাংলাদেশের শহুরে কৃষি ব্যবস্থার শৌখিন ছাদ বাগানকে প্রয়োজনের প্রেক্ষিতে এখন সামাজিক আন্দোলনে পরিণত করা দরকার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












