হুমকির মুখে ৪০০ বছরের ঐতিহাসিক এক গম্বুজ মসজিদটি
চাঁদপুর সংবাদদাতা:
পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত ঐতিহ্যে ভরা জেলা চাঁদপুর। ইলিশবাড়ি নামে পরিচিত বিখ্যাত এই জেলায় রয়েছে বিভিন্ন প্রতœতাত্তি¦ক নিদর্শন। এই জেলার মতলব উত্তর উপজেলায় ফরাজীকান্দি ইউনিয়নে রয়েছে মুঘল আমলের ইসলামি স্থাপত্যের অন্যতম নিদর্শন এক গম্বুজ মসজিদ।
জানা গেছে, এটিই বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদ। ঐতিহ্যবাহী এই মসজিদটিতে রয়েছে একটিমাত্র জানালা ও একটি দরজা। একসঙ্গে সর্বোচ্চ ৬ জন ব্যক্তি নামাজ পড়তে পারেন এই মসজিদটিতে। আর সে কারণে মসজিদটিকে ৬ ঘইরা মসজিদও বলে থাকেন অনেকে।
তবে দুঃখজনক বিষয় হলো সংস্কারের অভাবে বাংলাদেশের অন্যতম নিদারুণ নির্দশন এক গম্বুজ মসজিদটি আজ হুমকির মুখে। দেয়ালে ধরেছে ফাটল, নষ্ট হয়ে গেছে দরজা ও জানালা। মসজিদের পূর্ব পাশে রয়েছে বড় একটি পুকুর। ভাঙনের মুখে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে এই নিদর্শনটি। যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা। দেশের এই ঐতিহ্যকে সংরক্ষণ করার জোর দাবি জানিয়েছে স্থানীয়রা।
মুসলিম স্থাপত্যের ঐতিহাসিক এই নিদর্শন সংরক্ষণ ও আশেপাশে কয়েকটি মসজিদ থাকায় এখন আর কেউ এখানে নামাজ আদায় করেন না। মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য কোনোপ্রকার সরকারি অনুদানও আসে না।
কালের সাক্ষী ৪শ বছরের পুরোনো এই এক গম্বুজ মসজিদটি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের জন্য সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সানাউল্লাহ সরকার বলেন, আমার দাদা, বাবা এবং পূর্বপুরুষরা এই ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষণাবেক্ষণ করেছেন। আমরাও করছি। তবে সাধ্য কম থাকায় ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি সহায়তা পাই তাহলে এই ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষণাবেক্ষণে সুবিধা হতো।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।