দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
হুথিদের হামলা কমাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য, লোহিত সাগরে আরও কমে গেছে জাহাজ চলাচল
, ২৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েও তাদের আক্রমণের তীব্রতা কমাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিভিন্ন অনুসন্ধানে এমন তথ্যই উঠে এসেছে।
গত তিন সপ্তাহে অঞ্চলটিতে যাতায়াত করা জাহাজ লক্ষ্য করে নয়টি হামলা চালানো হয়েছে, যেখানে আগের তিন সপ্তাহে হামলা হয়েছিল ছয়টি।
শুরুর দিকে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজ লক্ষ্য করেই কেবল হামলা করা হচ্ছে বলে জানিয়েছিল হুথিরা। কিন্তু জানুয়ারি থেকে তাদের হামলার শিকার বেশিরভাগ জাহাজই ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন বা তাদের পরিচালনাধীন।
নভেম্বরে আক্রমণ শুরুর পর থেকে অন্তত ২৮টি জাহাজে হামলা করা হয়েছে। এরমধ্যে সাতটি জাহাজ ইসরায়েলি প্রতিষ্ঠান ও ব্যক্তিসংশ্লিষ্ট বা ইসরায়েলের দিকে যাচ্ছিলো বলে শনাক্ত করেছে বিবিসি ভেরিফাই।
লক্ষ্যবস্তুর সঙ্গে সঙ্গে হুথিদের আক্রমণের কৌশলও পাল্টেছে। নভেম্বর এবং ডিসেম্বরে তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল বাব আল-মান্দাব প্রণালীর কাছাকাছি লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত, যেখানে জাহাজগুলোকে বাধ্য হয়েই হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনি উপকূলের খুব কাছ দিয়ে যেতে হতো। গত কয়েক সপ্তাহে তারা মূলত অ্যাডেন উপসাগরের দক্ষিণে আঘাত করছে।
হুথিরা আক্রমণের ধরনও পরিবর্তন করেছে। শুরুতে তারা বিস্ফোরক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দুটোই ব্যবহার করলেও, সাম্প্রতিক হামলাগুলোতে মূলত ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।
লোহিত সাগর পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ রুট, একইসঙ্গে এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের সবচেয়ে কার্যকর পথ। তবে জাহাজ ট্র্যাকিং ফার্ম লয়েড'স লিস্ট ইন্টেলিজেন্সের মতে, হুথি হামলা শুরুর পর থেকে এই রুট ব্যবহার করে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের সংখ্যা ৫০ শতাংশ কমে গেছে।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক অংশীদারিত্ব এবং এই অঞ্চলে বাণিজ্যিক পণ্য পরিবহন সুরক্ষিত রাখতে যুক্তরাজ্যের নৌবাহিনী সক্রিয় থাকা সত্ত্বেও এমনটা ঘটছে। আর পণ্য পরিবহন কমে যাওয়ার এই প্রবণতা মৌসুমী বলে মনে হচ্ছে না। কারণ গত বছরের একই সময়ে পণ্য পরিবহন কমেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












