হিমোগ্লোবিন বাড়াবে যেসব খাবার
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মে, ২০২৩ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) স্বাস্থ্য
হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আয়রন লোহিত রক্তকণিকা তৈরিতেও সাহায্য করে। জেনে নিন রক্তশূন্যতা দূর করতে চাইলে খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন।
খেজুর:
খেজুর আয়রনের ভালো উৎস, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। প্রতিদিন কয়েকটি খেজুর খান। তবে ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ফলটি।
ভিটামিন সি-যুক্ত খাবার:
ভিটামিন সি এর অভাব থাকলে শরীর সম্পূর্ণভাবে আয়রন শোষণ করতে পারে না। তাই খাদ্য তালিকায় ভিটামিন সি আছে এমন খাবার রাখা জরুরি। কমলা, লেবু, ক্যাপসিকাম, টমেটো, আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে যাবেন।
বিটরুট:
আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, ফসফরাস এবং ভিটামিন বি১, বি২, বি৬, বি১২ এবং সি এর চমৎকার উৎস বিটরুট। তাই এটি নিয়মিত খেলে হিমোগ্লোবিন বাড়বে।
সজনে পাতা:
সজনে পাতায় জিঙ্ক, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, বি এবং সি এর মতো খনিজ পদার্থ রয়েছে। এই সমস্ত উপাদান আয়রন, হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকার জন্য প্রয়োজনীয়।
সবুজ শাক:
পালং শাক, সর্ষে শাকের মতো সবুজ শাক আয়রনের ভালো উৎস। এগুলোতে পাওয়া ভিটামিন বি১২, ফলিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান হিমোগ্লোবিন বাড়াতে কাজ করে।
ব্রকলি:
এই সবজিটি আয়রন এবং বি-কমপ্লেক্স ভিটামিন ফলিক অ্যাসিডের একটি দুর্দান্ত উৎস এবং এতে অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি যেমন ম্যাগনেসিয়াম, ভিটামিন এ এবং সি রয়েছে। রক্তশূন্যতা থেকে দূরে থাকতে তাই ব্রকলি রাখুন পাতে।
ডালিম:
প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফাইবারের সাথে ক্যালসিয়াম এবং আয়রন মিলবে ডালিম থেকে। হিমোগ্লোবিন বাড়ানো ছাড়াও এতে পাওয়া পুষ্টিগুণ স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
কুমড়ার বীজ:
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রনের চমৎকার উৎস কুমড়ার বীজ। শুকিয়ে, ভেজে কিংবা সালাদে মিশিয়ে খেতে পারেন কুমড়ার বীজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
০৭ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
২২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
০৮ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে শিশুর বাড়তি যত্ন
০৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
০৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাইলস কি এবং কাদের হয়
২৯ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












