হিন্দু-মুসলিম বিবাহ বৈধ নয় : ভারতীয় হাইকোর্টের রায়
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০১ জুন, ২০২৪ খ্রি:, ১৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
হিন্দু নারী এবং মুসলমান পুরুষের মধ্যে বিবাহ আদৌ বৈধ নয়। ইসলামি আইনে এই ধরনের বিবাহকে বৈধতা দেয়া হয়নি। একটি মামলায় এমনটাই জানালো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হাইকোর্ট। আদালতের কাছে নিরাপত্তা চাওয়া যুগলের আবেদনও খারিজ করে দেয়া হয়েছে। ওই যুগল ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনে অন্তর্ধর্মীয় বিবাহের স্বীকৃতি চেয়েছিলো। তাতে সম্মতি দেয়নি আদালত।
মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারকের পর্যবেক্ষণ, বিশেষ বিবাহ আইন অনুসারে কোনো মুসলিম যুবকের সাথে হিন্দু তরুণীর বিয়ে হলেও ইসলামী আইনে ওই বিবাহকে ‘অবৈধ’ বলে উল্লেখ করা হবে। কারণ, ইসলামী আইন অনুসারে, কোনো মুসলমান পুরুষ যদি এমন কোনো নারীকে বিয়ে করেন, যে অগ্নি কিংবা মূর্তিপূজক, তাহলে ওই বিয়ে বৈধ নয়। বিশেষ বিবাহ আইনে বিয়ে হলেও ইসলামী আইনে তা অবৈধ।
বিয়ের স্বীকৃতি এবং যথোপযুক্ত নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলো এক হিন্দু নারী এবং মুসলমান যুবক। নারীটির পরিবার এই বিয়ের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, এই বিয়ে হলে সমাজ তাদের দূরে সরিয়ে দেবে। বিয়ের আগে নারী বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে গিয়েছে বলেও অভিযোগ আনা হয়।
আদালতে মামলাকারীরা জানায়, বিশেষ বিবাহ আইনে তারা বিয়ে করতে চায়। কিন্তু দু’জনের কেউ এই বিয়ের কারণে নিজেদের ধর্ম পরিবর্তন করতে চায় না। মামলাকারীদের আইনজীবী আদালতে জানায়, বিশেষ বিবাহ আইনে বিয়ে হলে ইসলামী আইন সে ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। কিন্তু বিচারকের পর্যবেক্ষণ, ব্যক্তিগত আইনে কোনো বিষয়ে নিষেধ থাকলে বিশেষ বিবাহ আইন প্রযুক্ত হতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ব্যবস্থা নেয়ার নির্দেশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ বছর পর রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, ফেনীতে যুবক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মঙ্গলবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)