হিন্দু আইন সংস্কারে ৬ দাবি
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে প্রচলিত হিন্দু আইনকে ‘বৈষম্যমূলক’ আখ্যায়িত করে তা সংস্কারে ছয়টি দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ। গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়নে সংবাদ সম্মেলনে করে এ দাবি জানায় সংগঠনটির সভাপতি অধ্যাপক ময়না তালুকদার।
লিখিত বক্তব্যে সে জানায়, হিন্দু প্রধান ভারত, নেপাল এবং মরিশাসের হিন্দু আইনে লিঙ্গবৈষম্য না থাকলেও বাংলাদেশে প্রচলিত হিন্দু পারিবারিক আইনে নারী, প্রতিবন্ধী, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি (নারী-পুরুষ উভয়ে) এবং লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠী সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়। তাদের প্রতি ‘নির্মম বৈষম্য’ বিরাজ করছে। মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।
“সংবিধানে লিঙ্গ পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য না করার অঙ্গীকার রয়েছে। রাষ্ট্রকে এ অঙ্গীকার পালন করতে হবে। তাই আমরা রাষ্ট্রের কাছে আবারও দাবি জানাচ্ছি, প্রচলিত হিন্দু আইন সংস্কার করা হোক। ”
বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের দাবিগুলো হলো-
নারী, প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠীকে সম্পত্তিতে সমঅধিকার দিতে হবে।
স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের যথেচ্ছ বহুবিবাহের সুযোগ বাতিল করতে হবে।
বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের বিধান করতে হবে।
সন্তানের ওপর পুরুষের মত নারীরও অভিভাবকত্বের স্বীকৃতি দিতে হবে।
নারীর সন্তান দত্তক নেওয়ার অধিকার এবং কন্যা সন্তান দত্তক নেওয়ার অধিকার দিতে হবে।
বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে।
হিন্দু আইনে নারী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রতি বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবি নিয়ে ২০২১ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ যাত্রা শুরু করে। তবে শুরু থেকে তাদের দাবির বিষয়ে বিরোধিতা করে আসছে হিন্দুদের বিভিন্ন সংগঠন।
গতকাল জুমুয়াবার পরিষদের সংবাদ সম্মেলনের সময়ও প্রেসক্লাবের সামনে এই আইন সংস্কারের বিরোধিতা করে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে বাংলাদেশ হিন্দু পরিষদসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন।
তাদের যুক্তি, সনাতন শাস্ত্রীয় আইন সংস্কার করা হলে ধর্মের প্রতি অবমাননা করা হবে। তাই তারা এই আইন সংস্কার চান না।
বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের সংবাদ সম্মেলনের সময় প্রেসক্লাবের সামনে এই আইন সংস্কারের বিরোধিতা করে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করে কয়েকটি সংগঠন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সংবাদ সম্মেলনে অধ্যাপক ময়না তালুকদার বলে, “আমাদের সংগঠন যাত্রার পর গত ১ বছর ৯ মাসের কার্যক্রমে আমরা বৈষম্যমূলক হিন্দু আইনের ভুক্তভোগী এবং সমাজের বিবেকবান মানুষের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন ভালবাসা লাভ করেছি। পক্ষান্তরে হিন্দু সমাজের মধ্যেই গজিয়ে ওঠা মৌলবাদী, প্রতিক্রিয়াশীল ও কায়েমী স্বার্থবাদী একটি মহালের চক্ষুশুলে পরিণত হয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












