হিজাব বা পর্দা ফরযে আইন হওয়ার প্রমাণ ও তার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ফতওয়া (পর্ব-৪৫)
, ০৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
বলার অপেক্ষা রাখে না যে, মনিবের ইচ্ছা ও পছন্দনীয় বিষয় জানার পর গোলামের জন্যে তা মাথা পেতে নেয়া এবং সমস্ত বাতিল ও খোদাদ্রোহীদের সর্বপ্রকার যুক্তি-প্রমাণ ও নিজের কামনা-বাসনা পদদলিত করে মহান আল্লাহ পাক উনার হুকুমকে সন্তুষ্টচিত্তে গ্রহণ করাই বাঞ্ছনীয়।
মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিশ্বাসী কোন মু’মিনের জন্যে এটা কখনই সমীচীন নয় যে, সম্মানিত শরীয়ত উনার যে সমস্ত হুকুম তার মর্জি ও চাহিদা মোতাবেক হবে, সেগুলো সে মেনে চলবে আর যে সমস্ত হুকুম তার মর্জি ও ইচ্ছা বিরোধী হবে সেগুলো সে বর্জন করবে। তাই এদের পরিণাম সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি সতর্ক করে ইরশাদ মুবারক করেন-
إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللَّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُوا بَيْنَ اللهِ وَرُسُلِهٖ وَيَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيْدُوْنَ أَنْ يَّتَّخِذُوْا بَيْنَ ذٰلِكَ سَبِيْلًا ﴿١٥٠﴾ أُولٰئِكَ هُمُ الْكَافِرُوْنَ حَقًّا ۚ وَأَعْتَدْنَا لِلْكَافِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا
অর্থাৎ যারা মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত রসূল আলাইহিমুস সালাম উনাদের হুকুমকে প্রত্যাখ্যান করে, মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল আলাইহিমুস সালাম উনাদের প্রতি ঈমানের ব্যাপারে তারতম্য করতে চায় এবং তারা বলে, আমরা কতককে বিশ্বাস করি আর কতককে প্রত্যাখ্যান করি এবং এর মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়, প্রকৃতপক্ষে এরাই কাফির। আমি কাফিরদের জন্যে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৫০, ১৫১)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
مَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللهُ وَرَسُوْلُهٗ أَمْرًا أَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَنْ يَّعْصِ اللهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِيْنًا
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি ও উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেসব বিষয়ে ফায়ছালা দিয়েছেন কোন মু’মিন পুরুষ কিংবা মু’মিন নারীর সে বিষয়ে ভিন্ন ফায়ছালা গ্রহণের অধিকার নেই। কেউ মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাফরমানী করলে বা আদেশ-নিষেধ অমান্য করলে সেতো স্পষ্টই পথভ্রষ্ট হবে। (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩৬)
উপরিউক্ত পবিত্র আয়াত শরীফসমূহ থেকে স্পষ্ট জানা গেল যে, মহান আল্লাহ পাক উনার হুকুম জানার পর তা মেনে নেয়া ছাড়া মু’মিনের কোন গত্যন্তর নেই। তাই কেউ যদি নিজস্ব দুর্বলতা, ভীরুতা কিংবা সামাজিক অসুবিধার কারণে মহান আল্লাহ পাক উনার হুকুমসমূহ পরিপূর্ণভাবে অনুসরণ করতে না পারে, তাহলে সর্বদা নিজেকে অপরাধী মনে করবে এবং তওবা করতে থাকবে। সাথে সাথে মহান আল্লাহ পাক উনার কাছে নেক আমলের আরজু ও শক্তি প্রার্থনা করবে। এটাই হল সফলতা ও মুক্তির একমাত্র উপায়।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












