হিজবুল্লাহর হামলা ঠেকাতে এক দিনে ১৪০০ কোটি টাকা খরচের দাবি সন্ত্রাসবাদী ইসরায়েলের
, ২২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৩ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
লেবাননের মুজাহিদ হিজবুল্লাহর হামলা ঠেকাতে ‘পূর্ব সতর্কতামূলক’ আক্রমণের অংশ হিসেবে এক দিনে বাংলাদেশি টাকায় ১ হাজার ৪০০ কোটি বা ১২০ মিলিয়ন ডলার ব্যয় করেছে। তবে এই আক্রমণ ইসরায়েল চালায়নি বলেই দাবি করেছে দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের একটি জ্যেষ্ঠ সূত্র। ইসরায়েলি সংবাদমাধ্যম গ্লোবসের বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদিন।
গত রোববার সকালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালানো শুরু করে। মূলত দেশটির রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুক্রি শহীদ হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এই হামলার অংশ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো শুরু করে। এমনকি সন্ত্রাসী ইসরায়েলের রাজধানী তেল আবিবের মাত্র দেড় কিলোমিটার দূরের গ্লিলত ঘাঁটিতেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
এই হামলার বিপরীতে দখলদার ইসরায়েলি বাহিনী আগাম আক্রমণ চালিয়েছিল বলে দাবি করে। তাদের দাবি, হিজবুল্লাহর ছোড়া হাজার হাজার রকেটের বিপরীতে দখলদার ইসরায়েলি বিমানবাহিনীর প্রায় ১০০ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল এবং এসব যুদ্ধবিমান হিজবুল্লাহর রকেটগুলোকে ধ্বংস করেছে।
দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, এই আক্রমণে চার হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএম) বোমা ব্যবহার করা হয়েছে। যার প্রতিটির মূল্য ২৫ হাজার ডলার করে। ১০০টি যুদ্ধবিমান ৬ ঘণ্টা করে উড়ানোর জন্য মোট ১৮ মিলিয়ন ডলার, ১২ ঘণ্টা ধরে ড্রোন অপারেশনের জন্য ব্যয় করা হয়েছে ১ দশমিক শূন্য ৮ মিলিয়ন ডলার এবং অন্যান্য গোলাবারুদসহ মোট ১২০ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ১৪ এপ্রিল যখন ইরান দখলদার ইসরায়েলে ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল, তখনো দখলদার ইসরায়েলকে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছিল। সে সময় দখলদার ইসরায়েল দাবি করেছিল, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম ইন্টারসেপ্টরের প্রতিটি ইউনিটের জন্য ব্যয় হয়েছে ৩০ হাজার ডলার এবং ডেভিড সিøং ইন্টারসেপ্টরের জন্য ব্যয় হয়েছে ৭০ হাজার ডলার করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)